Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে মধ্যবিত্তের বাজার ‘ডি মার্ট’র সুপার শপের উদ্বোধন

ডেস্ক সংবাদ

এক ছাদের নিচে গ্রোসারি ও ফার্মেসি পণ্য, রয়েছে ফ্রি হোম ডেলিভারি

মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতা মাথায় রেখে
সিলেটের কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে যাত্রা শুরু করল মধ্যবিত্তের বাজার স্লোগানে ‘ডি মার্ট’ নামের সুপার চেইন শপ প্রতিষ্ঠান।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নগরীর আম্বরখানায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘ডি মার্ট’ নামের এই প্রতিষ্ঠান। যেখানে এক ছাদের নিচে মিলবে গ্রোসারি ও ফার্মেসির প্রয়োজনীয় সকল পণ্য।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মো. ফেরদৌস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী, বৃহত্তর আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক গুলজার আহমদ এবং গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন কয়েস ও আলী আকবর সহ-সভাপতি আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতি।

তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী
ডি মার্টের ডিরেক্টর পলাশ চক্রবর্তী জানান, উদ্বোধনী উপলক্ষে দুই হাজারেরও বেশি পণ্যে থাকছে বিশেষ ছাড়। পাশাপাশি সিলেট নগরীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করলেই গ্রাহকের ঠিকানায় পণ্য পৌঁছে যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

তরুণ উদ্যোক্তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিবৃন্দ বলেন, “ডি মার্ট শুধু একটি বিপণিবিতান নয়, এটি একটি প্রয়োজনীয় প্ল্যাটফর্ম যেখানে সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য পণ্য মিলবে এক জায়গায়। অনলাইন ডেলিভারির সুবিধা নগরবাসীর সময় ও শ্রম দুটোই বাঁচাবে।”

সিলেটের বাজার ব্যবস্থায় নতুনমাত্রা যোগ করবে এমন প্রত্যাশায় ডি মার্ট-এর উদ্যোক্তাদের জন্য শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সালেহ আহমদ।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর