Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারীর মৃত্যু

ডেস্ক সংবাদ

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেটকারের ধাক্কায় জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারী নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্য গুদামের সামনে।

নিহতরা হলেন—দোয়ারাবাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামের ছমিরুল হক জুয়েল (৩৮) এবং পৌর শহরের হাসননগর ময়নার পয়েন্ট এলাকার ছব্দর আলী (৩৭)। তারা দুজনই ডিসি অফিসে প্রসেসিং সার্ভার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সুনামগঞ্জগামী একটি অজ্ঞাত প্রাইভেটকার পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ছমিরুল হক জুয়েল ঘটনাস্থলেই প্রাণ হারান।

আহত অবস্থায় সঙ্গী ছব্দর আলীকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সিলেটে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা

‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস

উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?

সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ

সম্পর্কিত খবর