Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সুর্যকুমারের ক্যাচ নিয়ে যা বললেন দ. আফ্রিকার কিংবদন্তি

ডেস্ক সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও রয়ে গেছে একটি ক্যাচের রেশ। গত ২৯ জুন ফাইনালে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলারের দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন ভারতীয় ফিল্ডার সূর্যকুমার যাদব। যে ক্যাচ বদলে দিয়েছে ম্যাচের গতিপথ। প্রায় হারতে বসা ভারত ফিরে পায় নিজেদের, ঘুরে দাঁড়িয়ে জিতে নেয় শিরোপা।

বাউন্ডারি লাইনে সূর্যের ক্যাচটি নিয়ে শুরু হয় বিতর্ক। কারও মতে সেটি ছক্কা ছিল। প্রথমবার বল ধরার সময় তার পা সীমানা দড়িতে স্পর্শ করে। আবার সেই সময় সীমানা দড়িও জায়গা থেকে সরে একটু পিছিয়ে যায়। ম্যাচের ফল নির্ধারণকারী মুহূর্ত নিয়ে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

এ প্রসঙ্গে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার শন পোলক। পাকিস্তানের গণমাধ্যম টাইমস অব করাচিকে দেওয়া বক্তব্যে তিনি জানান, ক্যাচটি দারুণ ছিল। সূর্যের এখানে কিছু করার নেই।

পোলক বলেন, ‘ক্যাচটি দুর্দান্ত ছিল। হ্যাঁ, কুশন সরে গিয়েছিল (সীমানা দড়ি)। এগুলো খেলারই অংশ। কারও কিছু করার নেই। সূর্য চমৎকার ক্যাচ নিয়েছে। সে কুশনের ওপর দাঁড়ায়নি।’

ক্রিকেটীয় আইনে সীমানা দড়ি সরে যাওয়া নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই আইন তুলে ধরেছে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায়, তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর