Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ইস্ট লন্ডন মসজিদে লটারির মাধ্যমে ইতেকাফে অংশগ্রহণকারীদের নাম ঘোষণা

লন্ডনের ঐতিহ্যবাহী ইস্ট লন্ডন মসজিদে প্রতিবছরই ইতেকাফে অংশগ্রহণকারীদের সংখ্যা সীমিত থাকায় লটারীর মাধ্যমে নির্বাচিত মুসল্লিদের নাম ঘোষণা করা হয়। চলতি বছরও এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। ড্র সাধারণত তারাবির নামাজের পর অনুষ্ঠিত হয়। লটারীতে নির্বাচিত মুসল্লির নাম প্রকাশ করা হয় মসজিদের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মসজিদের অফিসে। নির্বাচিতরা মসজিদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ইতেকাফ পালন […]

জগন্নাথপুর প্রবাসী সংঘের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্থানীয় গ্র্যান্ড ভেন্যু ব্যাঙ্কুয়েটিং হলে মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের উদ্যোগে একটি বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব ফজলুল হক, এবং সঞ্চালনা করেন দেওয়ান মহসিন উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা লিয়াকত আলী। অনুষ্ঠানে স্থানীয় সরকার ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত […]

বাংলাদেশিদের জন্য আজ থেকে নতুন নিয়মে যুক্তরাজ্যের ভিসা

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশিদের জন্য নতুন নিয়মে ভিসা প্রদান করবে যুক্তরাজ্য। স্টিকার নয় বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই-ভিসা যাচাইয়ের জন্য ইউকেভিআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এই […]

জিলাপিতে ভেজাল, টেস্টি ট্রিটের আম্বরখানা শাখাকে জরিমানা

সিলেট নগরে জিলাপিতে ভেজাল পাওয়ায় টেস্টি ট্রিট-এর আম্বরখানা শাখাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মঙ্গলবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজ এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় নগরের আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ […]

সিলেটে পুলিশের ওয়াকিটকি ও প্রাইভেটকারসহ ‘সমন্বয়ক’ পরিচয়ধারীসহ দুজন আটক

সিলেট মহানগরীর বাইপাস রোড এলাকায় বিমানবন্দর থানা পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাইভেটকার ও পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় গাড়ি থেকে একটি চাইনিজ কুড়ালও জব্দ করা হয়। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আটকরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মিয়া এবং ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির কথিত বালু-পাথর লাইনম্যান জুনায়েদ আহমদ। স্থানীয় […]

ফিল্মি স্টাইলে নারীর টাকা ছিনতাই, এখনো অধরা দুর্বৃত্তরা

সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে অটোরিকশা থামিয়ে ফিল্মি স্টাইলে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত এ ছিনতাই সংঘটিত করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার দুপুরে হাউজিং এস্টেটের অভ্যন্তরীণ সড়কে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে […]

২০২৬ সালের ফিতরা নির্ধারণ: সর্বোচ্চ ২৮০৫ টাকা, সর্বনিম্ন ১১০ টাকা

জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি চলতি বছরের সাদাকাতুল ফিতরা (ফিতরা) নির্ধারণ করেছে। এবার জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারিত হয়েছে। বুধবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। সভায় বিশিষ্ট মুফতি ও আলেমরা অংশগ্রহণ […]

সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক (মেয়রের দায়িত্বপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার বেলা দেড়টায় সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবার সহযোগিতায় একটি আধুনিক, […]

একনেকসহ তিন কমিটির সদস্য হলেন খন্দকার মুক্তাদির

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে, একনেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকল্প চেয়ারম্যান হিসেবে থাকবেন। এই কমিটির […]