Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সব কর্মসূচি স্থগিত করে খালেদা জিয়াকে দেখতে ছুটে গেলেন অ্যাড. এমরান চৌধুরী

ডেস্ক সংবাদ

নির্বাচনি প্রচারণামূলক সব কর্মসূচি স্থগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একনজর দেখতে ঢাকায় ছুটে গেছেন সিলেট-৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলীয় সভানেত্রীকে দেখতে যান তিনি।
এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছলছল নয়নে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মুনাজাত করেন।
এর আগে রবিবার (৩০ নভেম্বর) রাতে গোলাপগঞ্জ ও বিয়ানীনাজারে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে আয়োজিত বিভিন্ন মতবিনিময় এবং উঠানবৈঠকে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেছেন- খালেদা জিয়া এ দেশের ক্ষণজন্ম নেত্রী। এমন আপসহীন নেত্রীর কাছ থেকে দেশের জনগণের আরও অনেক কিছু পাওনা রয়েছে। আমাদের নেত্রীকে আল্লাহ যেন সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করেন।
রবিবার রাতের অনুষ্ঠানগুলোর মধ্যে সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে দুধবকশী গ্রামে আজাদ উদ্দিনের বাড়িতে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলামের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা ও সাবেক উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, মাতিউরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হোসেন আহমদ, ফখরুল ইসলাম, সামছুল আলম মেম্বার ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক মো. জাকারিয়া আহমদ ও বিএনপি নেতা মাতাবুর রহমান রুবেল প্রমুখ।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর