Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ বিদায় কোচ মাহবুব আলী জাকির

ডেস্ক সংবাদ

বিপিএল ২০২৫ মৌসুমে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে গা গরম করার সময় মাঠেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে সিপিআরসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। পরে নিশ্চিত করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

ক্রিকেটারদের উন্নয়নে নিবেদিত এই কোচকে তার প্রিয় মাঠেই শেষ শ্রদ্ধা জানানো হয়। শনিবার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ইফতেখার রহমান মিঠু, ঢাকা ক্যাপিটালস দলের ক্রিকেটার, কোচিং স্টাফসহ ক্রিকেট অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

যে মাঠ ছিল তার কর্মযজ্ঞ ও স্বপ্ন গড়ার জায়গা, সেই মাঠ থেকেই চিরবিদায় নিলেন মাহবুব আলী জাকি। জানাজা শেষে তার মরদেহ কুমিল্লার পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নেওয়া হয়েছে।

কোচ জাকির আকস্মিক মৃত্যুতে ঢাকা ক্যাপিটালস পরিবারসহ পুরো ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোক। একজন নিবেদিতপ্রাণ কোচ ও মানবিক মানুষ হিসেবে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর