Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নাগরিকত্ব জটিলতায় সিলেটে এনসিপি প্রার্থী এহতেশামের মনোনয়নপত্র স্থগিত

ডেস্ক সংবাদ

সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র যাচাই-বাছাই সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মনোনয়নপত্রে উল্লিখিত নাগরিকত্ব–সংক্রান্ত তথ্যের জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এই আদেশ দেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এহতেশামুল হক আগে দ্বৈত নাগরিক ছিলেন। তিনি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে মনোনয়নপত্রে উল্লেখ করেছেন। তবে বিষয়টি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। যাচাই শেষে রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মনোনয়নপত্রের হলফনামা অনুযায়ী, দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসকারী এহতেশামুল হক চলতি বছরের ২২ অক্টোবর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেন। তার স্ত্রী বর্তমানে যুক্তরাজ্যের নাগরিক বলে জানা গেছে।

অন্যদিকে, সিলেট-৪ আসনে এনসিপির প্রার্থী মো. রাশেদ উল আলমের মনোনয়নপত্রও প্রথমে নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত করা হয়েছিল। পরে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রাশেদ উল আলমের স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে।

এ ঘটনায় এনসিপির একাধিক প্রার্থীকে ঘিরে মনোনয়ন যাচাই প্রক্রিয়ায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর