Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন থেকে সংসদে দুই জন

ডেস্ক সংবাদ

সুরমা নদীর দক্ষিণ পার্শ্বকে একসময় সিলেটের সদর দক্ষিণ বলা হত। ২০০১ সালে বিএনপি সহ চার দলীয় জোট সরকারের ক্ষমতায় আসার পর, দক্ষিণ সুরমা বাসির দাবির প্রেক্ষিতে দক্ষিণ সুরমা কে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠন করা হয়। এই দক্ষিণ সুরমা উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়নের নাম তিন নম্বর তেতলী।

সেই ঐতিহ্যবাহী তেতলী ইউনিয়নের আহমেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন, খন্দকার আব্দুল মালিক। তিনি ১৯৯১ সালে সিলেট বিভাগ থেকে বিএনপির একমাত্র এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন।

প্রায় তিন যুগ পর, এই পরিবারের সুসন্তান খন্দকার আব্দুল মালেকের পুত্র, খন্দকার আব্দুল মুক্তাদির, তার পিতার শূন্যস্থান পূরণ করে সিলেট-১ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে স্থান পেলেন।

আরও এক তেতলী ইউনিয়নের কৃতি সন্তান, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি এম. এ. মালিক, ত্রয়োদশ সংসদের এমপি নির্বাচিত হয়েছেন। মাত্র হাফ কিলোমিটার দূরত্বে বসবাসকারী একই ইউনিয়নের দুই গ্রামের এই কৃতি সন্তানদের শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে একই এলাকায়। এবার তারা সিলেটের পৃথক দুটি আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করবেন। সঙ্গত কারণে, দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নবাসী অত্যন্ত উৎফুল্ল। তাদের প্রত্যাশা এবার হবে কাঙ্ক্ষিত উন্নয়নের বাস্তবায়ন।

এই ইউনিয়নের বাসিন্দা এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাবুদ্দিন বলেন, “ইউনিয়নবাসী গর্বিত যে আমাদের দুইজন সংসদ সদস্য আছেন, যারা সংসদে নেতৃত্ব দিতে সক্ষম।” সাবেক ছাত্রদল নেতা লোকমান আহমদ যোগ করেন, “এটা দক্ষিণ সুরমা উপজেলার গর্ব। আমরা আশা করি এই দুজনের মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলা এবং সমগ্র সিলেটবাসীর কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর