Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ফাঁসির মঞ্চ থেকে সংসদে তিনজন

ডেস্ক সংবাদ

এক সময় যাদের মাথার ওপর ঝুলছিল ফাঁসির দণ্ড, তারাই এখন যাচ্ছেন জাতীয় সংসদে। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর কারামুক্ত হয়ে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয় পেয়েছেন Lutfuzzaman Babar, Abdus Salam Pintu এবং ATM Azharul Islam

লুৎফুজ্জামান বাবর

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় ২০০৭ সালে গ্রেপ্তার হন বিএনপি নেতা বাবর। দীর্ঘ ১৮ বছর কারাবন্দি থাকার পর গত বছর আইনি প্রক্রিয়ায় খালাস পান তিনি এবং ১৬ জানুয়ারি মুক্তি লাভ করেন। নিজ জেলা নেত্রকোনায় ফিরে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

আবদুস সালাম পিন্টু

একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুও দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পান। নিজ এলাকা টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় দুই লাখ ভোটে জয়ী হন তিনি।

এটিএম আজহারুল ইসলাম

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ২০১২ সাল থেকে কারাবন্দি ছিলেন। গত বছর ২৮ মে মুক্তি পান তিনি। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি।

রাজনীতির নাটকীয় উত্থান-পতনের এই প্রেক্ষাপটে বলা হচ্ছে, ফাঁসির মঞ্চ থেকে সরাসরি সংসদে পা রাখছেন এই তিন নেতা।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর