Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জেল থেকে মুক্তি পেলেন বিবি সাওদা, বললেন ‘আমাদের কথা বলার সুযোগ দিন’

ডেস্ক সংবাদ

ভোলার জামায়াতের নারী কর্মী বিবি সাওদা বেগম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায়ের আদালত তার জামিন মঞ্জুর করেন, এরপর তিনি জেল থেকে মুক্তি পান।

মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিবি সাওদা বলেন, “আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক। আমরা শুধু বলব, আমাদের বলার সুযোগটা দিন অন্তত। আমরা যেন আমাদের মতামত তুলে ধরতে পারি।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সমসাময়িক সমস্যা নিয়ে লেখালেখি করেছেন। বিশেষ করে তেলের সংকট ও হামের সমস্যা নিয়ে ফেসবুকে লেখালেখি করেছেন, শুধু বর্তমান নয়, আগে ইউনূস সরকার ও শেখ হাসিনা সরকারের সময়ও। তিনি বলেন, “দেশকে ভালোবেসে লিখেছি, কিন্তু এ জন্য আমাদের গলা চেপে ধরার চেষ্টা করলে কি আমরা আবার ফ্যাসিজমে ফিরে যাব?”

সরকারের কাছে সকলের কথা বলার অধিকার নিশ্চিত করার আবেদন জানিয়ে তিনি বলেন, “যদি সরকার শুধু দলের লোকের কথা শোনে, জনগণের কথা না শোনে, তাহলে সরকার সঠিক পথে থাকতে পারবে না। আমাদের অন্তত কথা বলার সুযোগ দেওয়া হোক।”

জেলকাহিনী বর্ণনা দিয়ে বিবি সাওদা বলেন, অসুস্থ সন্তান রেখে দুটি রাত কারাগারে কাটাতে হয়েছে, যা অত্যন্ত কষ্টদায়ক ছিল। তিনি প্রশ্ন তুলেছেন, “কথা বলার অধিকার না থাকলে জুলাই অভ্যুত্থানে রক্ত ও ত্যাগের কী লাভ হলো?”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর