Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি

ডেস্ক সংবাদ

লন্ডন-এর পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হলো দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ ২০২৬। রবিবার বিকেল ৫টায় শুরু হওয়া এই প্রতিযোগিতা প্রবাসী ক্রীড়ামোদীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়। বিভিন্ন শহর থেকে আগত খেলোয়াড়দের মধ্যে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। শেষ পর্যন্ত ব্রিস্টল থেকে অংশ নেওয়া বাবরু ও টুটুল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা ট্রফি ও পুরস্কার লাভ করে।

রানার্স-আপ হয় লন্ডনের জামাল খান ও আলী জুটি। তারাও দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে ট্রফি ও পুরস্কার গ্রহণ করে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় রায়হান ও রাশেদ জুটি জয়ী হয়ে তৃতীয় স্থান অর্জন করে।

খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল মুহিব (বিধু মিয়া)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফয়জুর রহমান ফয়েজ এবং স্বাগত বক্তব্য দেন যুব সংগঠক জামাল আহমদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ–ওসমানীনগর সমিতির সাবেক সভাপতি কবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রশীদ আহমদ, আব্দুর রাজ্জাক, গয়াসুর রহমান, আবুল কালাম ও আলমাছ খান আজাদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, এই ধরনের ক্রীড়া আয়োজন প্রবাসী তরুণদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারের বড় ধাক্কা, উত্থানে রিফর্ম
408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা

সম্পর্কিত খবর