আয়ারল্যান্ডের কাউন্টি কর্কের কলার্ক ইউনিভার্সিটি মেটারনিটি হাসপাতালে (Cork University Maternity Hospital) চিকিৎসকদের অবহেলায় মাত্র দুই দিন বয়সী নবজাতক জর্জি ডুগানের (George Duggan) মৃত্যুর মামলায় আয়ারল্যান্ড হেলথ সার্ভিস এক্সিকিউটিভ বা এইচএসই (HSE)-এর সাথে দীর্ঘ চার বছরের আইনি লড়াই শেষে সমঝোতায় পৌঁছেছেন শিশুটির বাবা-মা।
হাইকোর্টে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ ডিসেম্বরে মাত্র ২৯ সপ্তাহ তিন দিনে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্মগ্রহণ করে শিশু জর্জি। জন্মের সময় মাথায় মারাত্মক রক্তক্ষরণ ও আঘাত পেয়ে মাত্র দুই দিন পর বাবা-মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। পরিবার অভিযোগ তোলে, মায়ের গর্ভে প্লাসেন্টা ও ভ্রূণের হৃদস্পন্দন সঠিক সময়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হলে আগেভাগেই সন্তানকে সুস্থ অবস্থায় সিজারের মাধ্যমে বাঁচানো সম্ভব হতো। আদালত এইচএসই-এর চিকিৎসাগত অবহেলার প্রমাণ পেয়ে তাদের দায়ী ঘোষণা করেন এবং সংবিধিবদ্ধ ৩৫ হাজার ইউরোর মানসিক ক্ষতিপূরণসহ নিষ্পত্তির অনুমোদন দেন। কলার্ক হাসপাতালের ক্লিনিকাল ডিরেক্টর ডাঃ মেইরেড ও’রিওর্ডান পরিবারটির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছেন।





