Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

খেলনার পিস্তল নিয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা; আসামিদের রিমান্ড চাইবে পুলিশ

খেলনার পিস্তল নিয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা; আসামিদের রিমান্ড চাইবে পুলিশ
ডেস্ক সংবাদ

খেলনার পিস্তল নিয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা; আসামিদের রিমান্ড চাইবে পুলিশ

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করে এক তরুণ ও দুই কিশোর। ডাকাতি চেষ্টার ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটক তিন ডাকাতকে গ্রেফতার দেখানো হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। এই মামলায় আটক তিন ডাকাতকে আসামি করা হয়েছে। তিন আসামিকে সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় কর্মরত ১০ ব্যাংক কর্মকর্তা ও ছয় গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এক তরুণ ও দুই কিশোর ডাকাত। পরবর্তী সময়ে তারা ব্যাংকের কাউন্টার থেকে নগদ ১৫ লাখ টাকা লুট করে একটি ব্যাগে গচ্ছিত রাখে। একই সঙ্গে আরও তিন লাখ টাকা তিনজনের প্যান্টের পকেটে রাখে।
তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংক পিএলসির জিনজিরা শাখায় কিছু দুষ্কৃতকারীরা প্রবেশ করে। একপর্যায়ে তারা ব্যাংকে কর্মরত ১০ ব্যাংক কর্মকর্তা ও ছয় গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
সংবাদ সম্মেলনে এসপি আহম্মদ মুঈদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিদেশি বিভিন্ন সিনেমা ও সিরিজ দেখে অ্যাডভেঞ্চার (রোমাঞ্চকর) অভিজ্ঞতা নেওয়ার জন্য এ ঘটনা ঘটাতে পারেন। এছাড়া তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর