Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের জায়গা দখল করলো আয়ারল্যান্ড

ডেস্ক সংবাদ

আইসিসি নারী টি-টোয়েন্টি দলের হালনাগাদ বার্ষিক র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। শুক্রবার প্রকাশিত এই তালিকায় নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড, যাদের রেটিং পয়েন্টে বাংলাদেশকে সামান্য ব্যবধানে পেছনে ফেলে এই অবস্থান দখল করেছে। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ২২০।

২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সময়কালকে বিবেচনায় নিয়ে তৈরি করা এই র‍্যাংকিংয়ে সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই সময়কালে বাংলাদেশের পারফরম্যান্সে ওঠানামার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে।

ওয়ানডে র‍্যাংকিংয়েও একধাপ পিছিয়েছে বাংলাদেশ নারী দল—সপ্তম থেকে নেমে এসেছে অষ্টম স্থানে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান দল থাইল্যান্ড দুই ধাপ এগিয়ে এখন রয়েছে ১১তম স্থানে।

র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া (২৯৯ পয়েন্ট), দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ভারতের রেটিং ২৬০, আর নিউজিল্যান্ড ২৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এই হালনাগাদে চারটি দল—মেক্সিকো, চেক প্রজাতন্ত্র, ওমান ও ঘানা—প্রয়োজনীয় ম্যাচ খেলতে না পারায় তালিকা থেকে বাদ পড়েছে।

নতুন ওয়ানডে চক্রে (২০২৫–২০২৯) যুক্তরাষ্ট্রের জায়গায় ওয়ানডে মর্যাদা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরও চারটি সহযোগী দেশ—থাইল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস—ও এই মর্যাদা পেয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর