Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নিঃশব্দ বাউল বশির: অর্থাভাবে থমকে আছে চিকিৎসা, জীবন যেন সুরহীন বেহালা

ডেস্ক সংবাদ

এক সময় যার বেহালার সুরে বিমোহিত হতো জনসমাগম, আজ তিনি নিজেই নিঃশব্দ—শয্যাশায়ী এক বাউল, যিনি নিজের জীবনকেও যেন রচনা করেছেন এক করুণ সুরে। বলছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী গুচ্ছগ্রামের বাসিন্দা, বাউল বশির উদ্দিন সরকারের কথা।

বাউল সম্রাট আব্দুল করিমের সরাসরি শিষ্য এবং প্রখ্যাত বাউল কফিল উদ্দিন সরকারের কাছে দীক্ষা নেওয়া এই গুণী শিল্পী সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধে পরাজিতপ্রায়। চলাফেরা করতে পারেন না, কথা বলেন ধীরে, কিন্তু তাঁর চোখে জমা থাকে হাজারো কথা। চিকিৎসা চলছে না অর্থাভাবে—এ যেন এক সঙ্গীতপ্রেমিক জাতির জন্যই লজ্জার বিষয়।

এক সময় গ্রামীণ মঞ্চ মাতানো এই শিল্পীর গলায় ছিল মানবতার বাণী, প্রেম ও সত্যের জয়গান। লোকজ সংগীতকে হৃদয়ে ধারণ করে তিনি যেমন গেয়েছেন, তেমনি গড়েছেন নতুন পথ। তাঁর বেহালা আর তবলা আজ পড়ে আছে ঘরের এক কোণে, নিঃসঙ্গ, ব্যবহৃত না হয়ে ধুলোয় ঢাকা—যেন প্রতিফলন বাউলের নিজ জীবনেরই।

এই দুঃসময়ে বাউলের পাশে আছেন তাঁর সহধর্মিণী, যিনি সার্বক্ষণিক শুশ্রূষা করে চলেছেন। কিন্তু অর্থাভাব তাঁকেও করেছে অসহায়। চোখের কোণে জমা জলই যেন তার নিত্যসঙ্গী। বাউল বশির বলেন, “আমার জীবনে সম্পদ বলতে কিছুই নেই, আছে শুধু আমার চারটি বই।” এই বইগুলোতে রয়েছে তাঁর লেখা গান, তাঁর দর্শন, এবং লোকসংগীতের প্রতি তাঁর নিরলস সাধনার ইতিহাস।

লোকগানের এই সুরসাধকের সহশিল্পীরা চাচ্ছেন, তাঁর এই সৃষ্টি যেন হারিয়ে না যায়। তাঁরা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন—বাউল বশিরের পাশে দাঁড়ানোর, যেন তিনি কিছুদিন হলেও সুস্থ জীবন যাপন করতে পারেন।

সহশিল্পী লাল শাহ্ বলেন, “এই মানুষটা শুধু গান করেননি, মানুষ গড়েছেন। তাঁকে হারানো মানে এক বড় সম্পদ হারানো।”

বাউল আনোয়ার বলেন, “বাউল বশিরকে সাহায্য করা মানে বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা।”

গুণী এই শিল্পীর কঠিন সময়ে আপনি-আমিও হতে পারি তাঁর পাশে। আমাদের ক্ষুদ্র সহায়তা, আন্তরিক ভালোবাসা আর সামাজিক সহানুভূতি হয়তো তাঁকে ফিরিয়ে দিতে পারে জীবনের সুর। আর সুর বাঁচলে, বাঁচে আমাদের সংস্কৃতি—আমাদের আত্মপরিচয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

লন্ডনে সংবাদ সম্মেলন - ‘বিজনেট গ্লোবাল এওয়ার্ডস’ এর আনুষ্টানিক ঘোষণা
লন্ডনে সংবাদ সম্মেলন - বিজনেট গ্লোবাল এওয়ার্ডস এর আনুষ্টানিক ঘোষণা
লন্ডনে সংবাদ সম্মেলন – বিজনেট গ্লোবাল এওয়ার্ডস এর আনুষ্টানিক ঘোষণা
নিজ দলের সমর্থকদের যে প্রশ্ন করে লজ্জা পেলেন রিফর্ম ইউকে'-র নেতা রবার্ট জেনরিখ।
নিজ দলের সমর্থকদের যে প্রশ্ন করে লজ্জা পেলেন রিফর্ম ইউকে'-র নেতা রবার্ট জেনরিখ।
নিজ দলের সমর্থকদের যে প্রশ্ন করে লজ্জা পেলেন রিফর্ম ইউকে’-র নেতা রবার্ট জেনরিখ।
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
লন্ডনে প্রবাসীদের দুর্গোৎসব উদযাপন: বিজয়া দশমীতে সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাইয়ের আয়োজন

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নতুন কমিটির অভিষেক
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নতুন কমিটির অভিষেক
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নতুন কমিটির অভিষেক
লন্ডনে সিলেট-৩ আসনের ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ: সাজা বাতিলের দাবি ও ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের আশা

সম্পর্কিত খবর