Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মোবাইলেই জানুন ভোটের ফলাফল

ডেস্ক সংবাদ

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের ফল দ্রুত ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপ চালু করেছে।

এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল-টাইমে ভোটের ফলাফল দেখতে পারবেন এবং প্রয়োজনীয় নির্বাচনী তথ্য সহজে জানতে পারবেন। ঘরে বসেই কীভাবে অ্যাপটি ব্যবহার করে ফল জানা যাবে, তা নিচে তুলে ধরা হলো—

১. অ্যাপ ডাউনলোড ও ইনস্টল

অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে গিয়ে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করে ডাউনলোড করতে হবে। ডাউনলোড শেষে ইনস্টল করে অ্যাপটি চালু করুন।

২. লগইন বা অ্যাকাউন্ট প্রক্রিয়া

সাধারণভাবে ফলাফল দেখতে কোনো লগইনের প্রয়োজন নেই। তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম–সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার আইডি দিয়ে লগইন করতে হতে পারে। লগইন করলে ভোটার স্ট্যাটাস, কেন্দ্রের তথ্য ও অন্যান্য নথি দেখা যাবে।

৩. ফলাফল দেখার নিয়ম

ক. নির্বাচন ও এলাকা নির্বাচন:
অ্যাপের হোম স্ক্রিনে ‘ইলেকশন রেজাল্টস’ বা ‘ভোটিং রেজাল্টস’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নির্বাচনের ধরন (জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা বা ইউনিয়ন) বেছে নিয়ে জেলা ও সংশ্লিষ্ট উপজেলা বা ওয়ার্ড নির্বাচন করতে হবে।

খ. লাইভ ফলাফল দেখা:
নির্বাচনী কেন্দ্রভিত্তিক ভোট গণনার আপডেট সরাসরি অ্যাপে পাওয়া যাবে। এখানে মোট ভোটার সংখ্যা, প্রার্থী বা দলভিত্তিক প্রাপ্ত ভোট এবং শতকরা হার দেখা যাবে।

গ. গ্রাফ ও চার্ট উপস্থাপন:
ফলাফল গ্রাফ ও চার্ট আকারে প্রদর্শিত হবে, ফলে কোন প্রার্থী বা দল এগিয়ে আছে তা সহজেই বোঝা যাবে। লাইভ আপডেটের মাধ্যমে ধাপে ধাপে ভোটের অগ্রগতিও দেখা সম্ভব।

Print
Email

সর্বশেষ সংবাদ

bc4a9bed-8525-475a-9605-5b6368a3b546
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন: সভাপতি গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ

করোনাকালে পিপিই সাপ্লাই দেওয়ার কথা বলে ৫ মিলিয়ন পাউন্ডের বেশি সরকারী ঋণ আত্মসাত: স্বামী-স্ত্রীসহ তিনজনের জেলদন্ড

ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার
ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার

সম্পর্কিত খবর