যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটনে (Wolverhampton) একটি চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ‘লিডল’ (Lidl) সুপারমার্কেটের প্রবেশদ্বার ভেঙে ভেতরে ঢুকে পড়ায় ৩০ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত বেশ কয়েকজন ক্রেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়েস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, একটি নীল রঙের রেনো জো (Renault Zoe) গাড়ি চালক সত্তোরোর্ধ্ব এক নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানের সেলফ-সার্ভিস ক্যাশ কাউন্টারের ওপর উঠে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট বিস্ফোরণের মতো শব্দে মুহূর্তের মধ্যে কাঁচ ভেঙে পুরো দোকানে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি তৈরি হয়। এ ঘটনায় ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে দুজন গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছেন। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, এটি কোনো অপরাধমূলক ঘটনা নয় বরং চিকিৎসাজনিত দুর্ঘটনায় এই দুর্ঘটনা ঘটেছে। লিডল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে দোকানটি আপাতত বন্ধ ঘোষণা করেছে এবং পুলিশ ঘটনার তদন্তে সিসিটিভি ও ড্যাশ ক্যাম ফুটেজ চেয়ে আবেদন জানিয়েছে।






