Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

২০ হাজার ইউরোর ধারের জেরে ওয়াটারফোর্ডে চারজনকে হত্যা

২০ হাজার ইউরোর ধারের জেরে ওয়াটারফোর্ডে চারজনকে হত্যা
ডেস্ক সংবাদ

আয়ারল্যান্ডের কাউন্টি ওয়াটারফোর্ডের বার্চউড এস্টেটে অগ্নিকাণ্ডে একই পরিবারের চার সদস্য নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আয়ারল্যান্ড পুলিশ (An Garda Síochána) তদন্তে বড় অগ্রগতি প্রকাশ করেছে। পুলিশ ও অফিসিয়াল তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, নিহত ফিলিপ ইংলিশ, তাঁর স্ত্রী কিম ইংলিশ এবং তাঁদের দুই সন্তানের মাদক বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে দূরতম কোনো সম্পর্ক ছিল না; তারা সম্পূর্ণ নির্দোষ ছিলেন।

আয়ারল্যান্ডের জাতীয় সংবাদমাধ্যম আরটিই (RTÉ)-কে দেওয়া এক সাক্ষাৎকারে মরহুম ফিলিপ ইংলিশের জ্যেষ্ঠ পুত্র জন জেমস ইংলিশ জানান, অন্য আরেকজনের ২০ হাজার ইউরোর মাদকের দেনাকে কেন্দ্র করে অপরাধী চক্রের অন্যায় আক্রোশের শিকার হয় তাঁর পরিবার। গত ১৩ অক্টোবরের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ অপর দুই সন্তান এখনো আশঙ্কাজনক অবস্থায় ডাবলিনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হওয়া তিনজনকে আপাতত অভিযোগ ছাড়া মুক্তি দেওয়া হলেও আরও এক সন্দেহভাজন পুলিশ হেফাজতে রয়েছে। আয়ারল্যান্ডের পুলিশ কমিশনার জাস্টিন কেলি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে জড়িত আন্তর্জাতিক ও স্থানীয় অপরাধী চক্রের সবাইকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ সম্পদ ও গোয়েন্দা সংস্থা নিয়োগ করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডসে ‘প্রমিনেন্ট বিজনেস লিডার অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সামাদ।।
Prominent British-Bangladeshi Entrepreneur Abdus Samad Honoured with Top Leadership Award
Prominent British-Bangladeshi Entrepreneur Abdus Samad Honoured with Top Leadership Award
ক্যাশ মেশিনে প্রতারণা করে জালিয়াতি, ৩ প্রবাসীর জেল
ক্যাশ মেশিনে প্রতারণা করে জালিয়াতি, ৩ প্রবাসীর জেল
ক্যাশ মেশিনে প্রতারণা করে জালিয়াতি, ৩ প্রবাসীর জেল
কলার্ক হাসপাতালে শিশুর মৃত্যু, উচ্চ আদালতে মামলার নিষ্পত্তি
কলার্ক হাসপাতালে শিশুর মৃত্যু, উচ্চ আদালতে মামলার নিষ্পত্তি
কলার্ক হাসপাতালে শিশুর মৃত্যু, উচ্চ আদালতে মামলার নিষ্পত্তি
৮৪ মাইল বেগে আছড়ে পড়া ঝড় বোয়েলোর আঘাতে তছনছ যুক্তরাজ্য
৮৪ মাইল বেগে আছড়ে পড়া ঝড় বোয়েলোর আঘাতে তছনছ যুক্তরাজ্য
৮৪ মাইল বেগে আছড়ে পড়া ঝড় বোয়েলোর আঘাতে তছনছ যুক্তরাজ্য
অনুমতি ছাড়া ওভারি অপসারণ, এনএইচএস চিকিৎসকে নিষেধাজ্ঞা
অনুমতি ছাড়া ওভারি অপসারণ, এনএইচএস চিকিৎসকে নিষেধাজ্ঞা
অনুমতি ছাড়া ওভারি অপসারণ, এনএইচএস চিকিৎসকে নিষেধাজ্ঞা
পায়ুপথে রক্তপাত পাইলস ভেবে ভুলেই হতে পারে ক্যান্সার
পায়ুপথে রক্তপাত পাইলস ভেবে ভুলেই হতে পারে ক্যান্সার
পায়ুপথে রক্তপাত পাইলস ভেবে ভুলেই হতে পারে ক্যান্সার

সম্পর্কিত খবর