মেগান মার্কলের বাবা থমাস মার্কল সিনিয়রের (Thomas Markle Sr) বিরুদ্ধে বিদেশে শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ সংক্রান্ত তথ্য আন্তর্জাতিক আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর না করায় লন্ডনের মেট পুলিশের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
প্রতিবেদনে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে মেট পুলিশের রয়্যাল প্রটেকশন ইউনিট মেগান মার্কলকে তাঁর বাবার বিরুদ্ধে ওঠা বিদেশের এক অপরাধমূলক অভিযোগের চিঠি সম্পর্কে জানালেও, পুলিশ সেই নথি ফিলিপাইন, আমেরিকা বা ইন্টারপোলের মতো আন্তর্জাতিক সংস্থায় পাঠায়নি। সস্প্রতি থমাস মার্কল জুনিয়র ফিলিপাইনে তাঁর বাবার সাবেক বাসভবনে বেশ কিছু বেআইনি ছবি পাওয়ার অভিযোগ তোলার পর মেট পুলিশের এই পুরনো গাফিলতি প্রকাশ্যে আসে। এ ঘটনায় গভীর মর্মাহত হয়ে মেগান মার্কল জানিয়েছেন, পরিবারের নিরাপত্তার স্বার্থেই তিনি এতদিন বাবার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিলেন। রয়্যাল প্রটেকশন ইউনিটের এমন দায়িত্বহীন সিদ্ধান্তের বিষয়ে স্বাধীন পুলিশ পর্যবেক্ষণ সংস্থা (IOPC)-এর মাধ্যমে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করা হতে পারে বলে জানা গেছে।






