ইংল্যান্ডে ২০২৪/২৫ শিক্ষাবর্ষে যৌন হয়রানীর কারণে মোট ৭, ২৭৮টি ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি স্কুলে দিনে প্রায় ৪০টির ঘটনা ঘটে। যা এর আগের শিক্ষাবর্ষের তুলনায় ১২ শতাংশ বেশি এবং ২০২০ সালে বর্তমান তথ্য নথিভুক্তকরণ পদ্ধতি চালুর পর থেকে এটিই সর্বোচ্চ সংখ্যা। আশ্চর্যের বিষয় হলো, যৌন হয়রানীর অভিযোগে স্কুল থেকে বহিষ্কারের ঘটনাগুলোর মধ্যে ২০টি ঘটনায় অভিযুক্ত শিশু বয়স পাঁচ বছর বা তার কম; এর মধ্যে ১৯ জনই ছিল রিসেপশনের শিক্ষার্থী। যৌন হয়রানীর ঘটনায় বহিস্কারের মধ্যে রয়েছে যৌন নির্যাতন, অপব্যবহার, হয়রানি এবং অশ্লীল আচরণের মতো ঘটনা। প্রাইমিারি স্কুলগুলোতে যৌন হয়রানীর জন্য ৭৫৯টি স্থগিতাদেশ এবং স্থায়ীভাবে বহিস্কারের ৫টি ঘটনা ঘটেছে৷ অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ ও ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে নিয়মভঙ্গের ঘটনা সবচেয়ে বেশি। ১,৫৬৪ টি সাময়িকভাবে বহিস্কারের ঘটনা এবং যৌনহয়রানীর অভিযোগে ১৪৩টি স্থায়ী বহিষ্কারের ঘটনা ঘটে।






