Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নির্বাচন উপলক্ষে ৭২ ঘণ্টা যান চলাচলে বিধিনিষেধ

ডেস্ক সংবাদ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। পূর্বঘোষণা অনুযায়ী, মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

এই সিদ্ধান্তের ফলে মঙ্গলবার রাত থেকেই বন্ধ রয়েছে বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপের মোটরসাইকেল সার্ভিস।

এছাড়া ১১ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ও লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

তবে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের ব্যবহৃত যানবাহন। পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও স্বাস্থ্য-চিকিৎসাসংক্রান্ত সামগ্রী পরিবহনকারী যান এবং সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে।

নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Print
Email

সর্বশেষ সংবাদ

bc4a9bed-8525-475a-9605-5b6368a3b546
আগামী ২২শে নভেম্বর মে-ফেয়ার হলে ২য় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠান: সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন: সভাপতি গুলজার খান, সাধারণ সম্পাদক মহব্বত শেখ

করোনাকালে পিপিই সাপ্লাই দেওয়ার কথা বলে ৫ মিলিয়ন পাউন্ডের বেশি সরকারী ঋণ আত্মসাত: স্বামী-স্ত্রীসহ তিনজনের জেলদন্ড

ইংল্যান্ডে অগ্নিকান্ডের তদন্তকাজে সাফল্যের স্বীকৃতি পেল দুই কুকুর

ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে পুলিশ অফিসার গুলিবিদ্ধ

ব্রিটেনে মুসলিম চ্যারিটি সংগঠনগুলোর প্রতি কঠোর হচ্ছে সরকার

সম্পর্কিত খবর