Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পার্কিং ফির ফাঁদে ১,৯০৬ পাউন্ডের বিল, ব্রিটেনে নতুন নিয়ম

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে প্রাইভেট পার্কিং কোম্পানিগুলোর অতিরিক্ত জরিমানা ও অন্যায় ফি আদায় বন্ধ করতে কঠোর আইন ও নতুন সরকারি নির্দেশিকা পাস হতে যাচ্ছে। দীর্ঘ দিন ধরে পার্কিং করার পর সঠিক নিয়ম মেনে ফি পরিশোধ সত্ত্বেও সাধারণ চালকদের হাজার হাজার পাউন্ডের ভুয়া বিল দেওয়ার অভিযোগ উঠছিল।

সম্প্রতি ডার্বির বাসিন্দা রোজি গ্রিনউড (Rosey Greenwood) নামে এক নারী প্রতিটি সময় সঠিক ফি দেওয়া সত্ত্বেও গাড়িতে প্রবেশের ৫ মিনিটের মধ্যে ফি পরিশোধ না করার অযুহাতে ১,৯০৬ পাউন্ডের জরিমানার মুখোমুখি হন। পরে বিষয়টি নিয়ে পার্লামেন্টে তোলপাড় সৃষ্টি হলে এই সিদ্ধান্ত বাতিল করা হয়। নতুন এই সরকারি নীতিমালায় গাড়ি চালকদের পার্কিং ছেড়ে যাওয়ার জন্য অন্তত ১০ মিনিটের গ্রেস পিরিয়ড প্রদান, সর্বোচ্চ জরিমানা ১০০ পাউন্ডের মধ্যে রাখা এবং জরুরি শারীরিক অসুস্থতা বা গাড়ি বিকল হওয়ার মতো যুক্তিসঙ্গত ক্ষেত্রে আবেদন জানালে জরিমানা পুরোপুরি মওকুফ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। পাশাপাশি নিয়ম লঙ্ঘনকারী পার্কিং অপারেটরদের ডিভিএলএ (DVLA) থেকে চালকদের তথ্য নেওয়ার সুযোগ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাড়ি চালকদের অধিকার সুরক্ষা সমিতি বা ‘এএ’ (AA) এবং ‘আরএসি’ (RAC) সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ক্যাশ মেশিনে প্রতারণা করে জালিয়াতি, ৩ প্রবাসীর জেল

কলার্ক হাসপাতালে শিশুর মৃত্যু, উচ্চ আদালতে মামলার নিষ্পত্তি

৮৪ মাইল বেগে আছড়ে পড়া ঝড় বোয়েলোর আঘাতে তছনছ যুক্তরাজ্য

অনুমতি ছাড়া ওভারি অপসারণ, এনএইচএস চিকিৎসকে নিষেধাজ্ঞা

পায়ুপথে রক্তপাত পাইলস ভেবে ভুলেই হতে পারে ক্যান্সার

নোটিংহামে পুলিশকে গুলি: দ্বিতীয় অভিযুক্তের বিরুদ্ধে মামলা

সম্পর্কিত খবর