Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

হাঁস নিয়ে সংঘর্ষ আহত অন্তত ২৫ জন

ডেস্ক সংবাদ

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের পূর্বগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মহরম আলী ও অপর পক্ষ আবদালের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন ভিট পুলিশ অফিসার প্রণয় সরকার। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৩ ডিসেম্বর আবদালের লোকজন মহরম আলীর খামার থেকে হাঁস কিনতে যান। হাঁস বিক্রির উপযোগী না থাকায় মহরম আলীর লোকজন বিক্রি করতে অস্বীকৃতি জানালে আবদালের লোকজন জোরপূর্বক ৮-১০টি হাঁস নিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বিরোধ মীমাংসার জন্য বিচার-শালিসের আয়োজন করা হলেও সেখানেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে গত ২৮ ডিসেম্বর সকালেও স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, পূর্বঘোষণা দিয়েই মোড়াকরি পূর্বগ্রাম থেকে সুবিদপুর-লক্ষীপুর যাতায়াতের একমাত্র সড়কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন গুরুতর আহত হন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িত ৩ জন দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর