চা শ্রমিকদের জীবনসংগ্রাম তুলে ধরায় প্রত্যাশা সম্মাননা পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ

চা শ্রমিকদের জীবন, সংগ্রাম ও অধিকার নিয়ে ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির স্বীকৃতি হিসেবে সাংবাদিক সুবর্ণা হামিদকে প্রত্যাশা সম্মাননা পদক প্রদান করা হয়েছে। চা শ্রমিকদের পক্ষ থেকে প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ৩ নং খাদিম নগর ইউনিয়ন […]
সিলেট-৬ : মনোনয়নপত্র কিনলেন অ্যাড. এমরান আহমদ চৌধুরী

নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিয়ানীবাজার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন […]
গানম্যান ও নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন ডা. শফিকের

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কেউ পুলিশি নিরাপত্তা, কেউ গানম্যান, আবার কেউ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এখন পর্যন্ত অন্তত ১৫ জন রাজনীতিবিদ নিরাপত্তা, গানম্যান অথবা অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। এ সংখ্যা আরও […]
বাংলাদেশে প্রথমবার ‘ক্রিয়েটর ডে’ আয়োজন করল টিকটক

জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশে প্রথমবারের মতো ‘ক্রিয়েটর ডে–২০২৫’ আয়োজন করেছে। ঢাকায় অনুষ্ঠিত এই দিনব্যাপী আয়োজনে কনটেন্ট নির্মাণকে আরও দক্ষ, দায়িত্বশীল ও মানসম্মত করতে ওয়ার্কশপভিত্তিক লার্নিং সেশন অনুষ্ঠিত হয়। এতে কনটেন্ট ক্রিয়েটর, প্রকাশক ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। ক্রিয়েটর ডে’র মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে দায়িত্বশীল কনটেন্ট তৈরি ও গল্প বলার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা […]
পরীক্ষা ছাড়াই রিপোর্ট, পুরুষও যখন ‘গর্ভবতী’

দেশে একদিকে অপ্রয়োজনীয় পরীক্ষা দিয়ে চিকিৎসাসেবাকে ব্যয়বহুল করে তোলা হচ্ছে, অন্যদিকে কোথাও কোথাও পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দিয়ে চলছে ভয়ংকর প্রতারণা। ভুল পরীক্ষা ও পরীক্ষাবিহীন রিপোর্ট দেওয়ার এমন বহু অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। নীলফামারীর ডোমার উপজেলার এক কিশোরী পেটব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে আল্ট্রাসনোগ্রাফি করানোর পরামর্শ দেওয়া হয়। স্থানীয় একটি ডায়াগনস্টিক […]
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ঝুলিতে গোল্ডসহ ১১ পদক

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) একটি স্বর্ণ, ছয়টি ব্রোঞ্জ ও চারটি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এ সাফল্য রোবোটিক্স ও প্রযুক্তিগত উদ্ভাবনে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। রোববার (২১ ডিসেম্বর) […]
নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক ‘প্রজাপতি’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমজনতার দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির জন্য ‘প্রজাপতি’ প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নিবন্ধন সনদ আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত […]
ফয়সালের বিদেশে পালানোর তথ্য নিয়ে নিশ্চিত নয় পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বর্তমান অবস্থান নিয়ে নানা ধরনের তথ্য ছড়ালেও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়ার কথা জানায়নি পুলিশ। বিশেষ করে তার ভারত পালিয়ে যাওয়ার গুঞ্জন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট কিছু বলতে পারেনি। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে পুলিশের […]
লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা আনতে বিমানবন্দরে কর্মীদের শরীরে ক্যামেরা

যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব আন্তর্জাতিক ফ্লাইটে কর্মীদের জন্য ‘বডি-ওয়ার্ন ক্যামেরা’ চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২১ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ক্যামেরা ব্যবহারের সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে গত বছরের জুন মাস থেকে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব ফ্লাইটে যাত্রীদের লাগেজ হ্যান্ডলিংয়ের সময় গ্রাউন্ড […]
কারাগারে থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাপার সাবেক এমপি টিপু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জনের মধ্যেই বরিশালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বর্তমানে গণঅভ্যুত্থানকালে সহিংসতা, ছাত্র-জনতার ওপর হামলা ও বিএনপির অফিস পোড়ানোর মামলায় কারাগারে থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষে রোববার (২১ ডিসেম্বর) […]
