বিবিএস এর মহাপরিচালক হলেন সিলেটের কৃতি সন্তান ফরহাদ সিদ্দিক

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের কৃতি সন্তান মো. ফরহাদ সিদ্দিক। বর্তমানে তিনি জাতীয় বেতন কমিশন ২০২৫-এ অতিরিক্ত সচিব পদমর্যাদায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রশাসন-১ শাখা) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক পদে […]
হাসিনাকে যেভাবে ভারত পাঠানো হয়েছে, সেভাবেই ‘ডিল’ করা হবে—সিলেটে সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, একটি রাজনৈতিক দল গণভোটে ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে। ‘না’ মানেই ভারতের দালালি করা এবং দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া। একই সঙ্গে এটি বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে পুনরায় হত্যার পরিকল্পনার অংশ বলেও মন্তব্য করেন তিনি। ওই দলের নাম উল্লেখ না করে সাদিক কায়েম বলেন, “আপনারা কি […]
সোয়া চার লাখ প্রবাসী ভোটারের ভোটদান সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এরইমধ্যে সোয়া চার লাখ প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য চালু করা […]
৭ ফেব্রুয়ারি সিলেট আসছেন ডা. শফিকুর রহমান

আগামী ৭ ফেব্রুয়ারি সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় কেন্দ্রীয় ও সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এদিকে ৭ ফেব্রুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা সফলের লক্ষ্যে সিলেট […]
টেংরাটিলায় বিস্ফোরণে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতে রায়ে ৪২ বিলিয়ন মার্কিন ডলার দিতে হবে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড) ট্রাইব্যুনাল এই অর্থ বাংলাদেশকে প্রদানের নির্দেশনা দিয়েছে। এই অর্থ বাংলাদেশকে প্রদানের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড) ট্রাইব্যুনাল। […]
শাবি ক্যাম্পাসে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে ক্যাম্পাসের ভেতরে বৈদ্যুতিক শাটল গাড়ি চলাচল শুরু করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের উদ্যোগে শাটল গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে একটি গাড়ি চালু করা হলেও পর্যায়ক্রমে আরও দুটি গাড়ি সংযোজনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে চালু থাকা শাটলটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে চেতনা […]
ব্রিটেনে সাংবাদিক আ স ম মাসুমকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের অভিনন্দন

ব্রিটেনে সেরা বাংলাদেশি সাংবাদিক হিসেবে সম্মাননা অর্জন করায় সাংবাদিক আ স ম মাসুমকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। রোববার লন্ডনে বাংলাদেশি সাংবাদিকদের বৃহত্তম সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে আ স ম মাসুমের প্রতিষ্ঠিত মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘রানার টিভি’-কে ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় নিবন্ধিত টিভি চ্যানেল হিসেবে ঘোষণা করা হয়। একই […]
বন্ধ হচ্ছে সিলেট–ম্যানচেস্টার রুটের ফ্লাইট, রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি

প্রবাসীদের মোটা অঙ্কের আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে সিলেট–ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে ক্ষোভে ফুঁসছেন এ রুট ব্যবহারকারী প্রবাসী যাত্রী ও সিলেটের স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনে নেমেছেন। প্রবাসীদের অভিযোগ, সঠিক ব্যবস্থাপনার অভাবে লাভজনক এই রুটকে কৃত্রিমভাবে লোকসানি দেখানো হচ্ছে। ফ্লাইট চালু না রাখলে আন্দোলনের পাশাপাশি […]
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে সিলেট এরিয়া পরিদর্শন করেছেন আজ। সফরকালে বৃহষ্পতিবার বিকেলে সেনাবাহিনী প্রধান সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, সিলেট বিভাগের সকল জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে […]
সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ‘গৌরবময় জুলাই’ স্মারকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিকরা যদি নিঃস্বার্থভাবে, পেশাগত সততা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করেন, যেখানে ব্যক্তিগত আক্রোশ বা স্বার্থের কোনো স্থান থাকবে না, তাহলে সেই পেশা মানুষের […]
