বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশ একযোগে কাজ করবে। নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাসও পাওয়া গেছে। বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও […]
সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে এ তথ্য জানান। গত সোমবার সাইপ্রাসে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের আক্রোটিরি ঘাঁটির রানওয়েতে ইরানি ড্রোন আঘাত হানে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর নিরাপত্তা জোরদারে দ্রুত পদক্ষেপ নেয় লন্ডন। প্রধানমন্ত্রী জানান, ব্রিটিশ রণতরি HMS […]
ব্রিটিশ ভিসায় ‘ইমারজেন্সি ব্রেক’: পরবর্তী তালিকায় কি বাংলাদেশ?

যুক্তরাজ্য তাদের অভিবাসন ও সীমান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে নির্দিষ্ট কিছু দেশের ওপর কঠোর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে। উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত রাষ্ট্রগুলোর নাগরিকদের ক্ষেত্রে তাৎক্ষণিক প্রবেশ স্থগিত করার ক্ষমতা এখন স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ নতুন নীতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। বৈধ ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে প্রথমবারের […]
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ–এর ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্য–এর সমর্থন কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ সমর্থন চান মন্ত্রী। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ যোগাযোগের […]
বন্ধ হয়ে গেল ঐতিহাসিক ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নামধারী আধুনিক প্রতিষ্ঠান

ভারতবর্ষে প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের সূচনাকারী এবং ঔপনিবেশিক ইতিহাসের বিতর্কিত প্রতীক East India Company–এর নামধারী আধুনিক সংস্করণটি অবশেষে দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম The Sunday Times–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, কোম্পানিটির আধুনিক রূপ চরম আর্থিক সংকটে পড়ে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানের সম্পদ বিক্রির আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ঐতিহাসিকভাবে ১৮৫৭ […]
দ্বৈত নাগরিকদের জন্য কড়াকড়ি জোরদার করল যুক্তরাজ্য

দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে সীমান্ত প্রবেশ নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাজ্য সরকার। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে—বিদেশি পাসপোর্ট ব্যবহার করে আর যুক্তরাজ্যে প্রবেশ করা যাবে না। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন নীতিমালা অনুযায়ী, যেসব ব্রিটিশ নাগরিকের অন্য দেশের পাসপোর্ট রয়েছে, তারা যুক্তরাজ্যে প্রবেশের সময় শুধুমাত্র বিদেশি পাসপোর্ট ব্যবহার করতে পারবেন […]
চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করবে যুক্তরাজ্য

আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করবে যুক্তরাজ্য। পাশাপাশি আফগানিস্তানের নাগরিকদের জন্য কর্মী ভিসাও বন্ধ করা হবে দেশটিতে। সম্প্রতি যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত আগামী ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট দপ্তর। সরকারের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এই […]
