Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণার পরই তার স্থলাভিষিক্ত হওয়া এবং লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন দলটির প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহাম।

সোমবার (২২ জুন) আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিটের বাইরে দেয়া এক বক্তব্যে তিনি জানান, তিনি লেবার পার্টির নেতৃত্ব ছেড়ে দেবেন এবং সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা ও প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন।স্টারমার বলেন, ‘আমি লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করব।’ তিনি আরও জানান, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি আগামী কয়েক মাস দায়িত্বে থাকবেন এবং সংসদ পুনরায় বসার আগেই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।উল্লেখ্য, যুক্তরাজ্যের শাসনব্যবস্থায় যে রাজনৈতিক দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দলের নেতাই সাধারণত দেশের প্রধানমন্ত্রী হন। এদিকে স্টারমারের পদত্যাগের ঘোষণা দেয়ার পরই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন বলে নিশ্চিত করেছেন গ্রেটার ম্যানচেস্টারের বিদায়ী মেয়র অ্যান্ডি বার্নহাম।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে স্টারমারের অবদানকে স্মরণ করে তিনি জানান, তিনি নিজেকে এই পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করতে যাচ্ছেন।

বিবৃতিতে বার্নহাম লিখেছেন, ‘কিয়ার স্টারমার আমাদের দেশের জন্য বিশাল অবদান রেখেছেন এবং এমন একটি চ্যালেঞ্জিং সময়ে তার নেতৃত্ব ও নিষ্ঠার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।’
 তিনি আরও লিখেন, ‘তার এই সিদ্ধান্ত একটি অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার সূচনা করেছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পুরো প্রক্রিয়াটি যেন একটি সুশৃঙ্খল এবং দায়িত্বশীল উপায়ে পরিচালিত হয়। আমি এই প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেকে তুলে ধরব।’ অ্যান্ডি বার্নহাম লিখেন, দেশ এখন স্থিতিশীলতা, গাম্ভীর্য ও সবচেয়ে জরুরি বিষয়গুলোর ওপর ধারাবাহিক মনোযোগ আশা করে এবং সেটিই তারা পাবে। আমরা যখন সামনে এগিয়ে যাব, তখন আমাদের প্রধান অগ্রাধিকার হতে হবে সবাই মিলে একসঙ্গে কাজ করা, যাতে দেশকে আমরা সবাই কাঙ্ক্ষিত জায়গায় ফিরিয়ে নিতে পারি।’ পোস্টে অ্যান্ডি বার্নহা লিখেছেন, মানুষ এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়, জনপরিষেবা, আবাসন এবং পরবর্তী প্রজন্মের জন্য সুযোগ তৈরির ক্ষেত্রে অগ্রগতি দেখতে চায়। রাজনৈতিক পরিবর্তন যেন কোনোভাবেই মানুষের জীবনমান উন্নয়নের দায়িত্ব থেকে মনোযোগ সরিয়ে না দেয়।’
তিনি আরও লিখেছেন, ‘লেবার আন্দোলন তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন এটি আত্মবিশ্বাস ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনের দিকে তাকায়। এখান থেকে আমরা এটাই করব এবং আমরা নিশ্চিত করব যেন এই ক্ষমতা হস্তান্তর আমাদের দল ও দেশের জন্য নবায়নের একটি ইতিবাচক প্রক্রিয়া হয়।’

কে এই অ্যান্ডি বার্নহাম
গত শুক্রবার (১৯ জুন) অ্যান্ডি বার্নহাম নর্দার্ন ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ মেকারফিল্ড উপনির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেন। মূলত এরপরই স্টারমারের পদত্যাগের চাপ হঠাৎ করে আরও বেড়ে যায়।
 মেকারফিল্ডের এমপি ও গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম লেবার পার্টির এমপিদের কাছে বেশ জনপ্রিয়। বিভিন্ন জনমত জরিপেও তাকে লেবার পার্টির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে তুলে ধরা হয়েছে।
 অ্যান্ডি বার্নহাম মার্সিসাইডের এইনট্রিতে বেড়ে ওঠেন। তিনি নিজেকে লেবার পার্টির বামপন্থি একজন প্রার্থী হিসেবে তুলে ধরেন। ১৯৮০’র দশকের খনি শ্রমিকদের ধর্মঘট থেকে তিনি লেবার পার্টিতে যোগ দেয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন।
 অ্যান্ডি বার্নহাম ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত লেই-এর এমপি ছিলেন। এছাড়া টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের সরকারের অধীনে তিনি দায়িত্ব পালন করেছেন।
 
তথ্যসূত্র: বিবিসি

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর