যুক্তরাজ্যে বাংলা গানের প্রকাশনা উৎসব, হাউস অব কমন্সে ‘প্রেম পিয়াসা’ উন্মোচন

যুক্তরাজ্যের ঐতিহাসিক House of Commons-এ অনুষ্ঠিত হলো বাংলা গানের বিশেষ প্রকাশনা উৎসব। উপমহাদেশের কিংবদন্তি শিল্পী Rahat Fateh Ali Khan এবং কণ্ঠশিল্পী Rubaiyat Jahan-এর দ্বৈত গান ‘প্রেম পিয়াসা’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এই আয়োজনে। অনুষ্ঠানটির আয়োজন করেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য Ruth Cadbury এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার Raja Kaashef। এ সময় সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাহাত […]
অলৌকিক পুকুরে এক ডুবেই দৃষ্টি ফেরার বিশ্বাস, মান্দায় মানুষের ঢল

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে রামনবমী উপলক্ষে শুরু হওয়া মেলায় নেমেছে মানুষের ঢল। ‘এক ডুবেই চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে’—এমন বিশ্বাসকে কেন্দ্র করে মন্দিরসংলগ্ন পুকুরে ভিড় করছেন হাজারো মানুষ। শুক্রবার (২৭ মার্চ) ভোর থেকে শুরু হয় ১০ দিনব্যাপী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব ও রামনবমী মেলার মূল আনুষ্ঠানিকতা। প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে বিভিন্ন […]
ভারতে পেট্রল পাম্পেও মিলছে মদ

ভারতের চণ্ডীগড়ে নতুন আবগারি নীতির আওতায় এবার পেট্রল পাম্প ও ডিপার্টমেন্টাল স্টোরে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে বাসিন্দাদের জন্য অ্যালকোহল কেনা আরও সহজ হয়ে উঠবে। আগে যেখানে নির্দিষ্ট মদের দোকানের ওপর নির্ভর করতে হতো, এখন সেই সীমাবদ্ধতা আর থাকছে না। খবর এনডিটিভির। চণ্ডীগড়ের ডেপুটি কমিশনার নিশান্ত কুমার যাদব জানিয়েছেন, নির্দিষ্ট কিছু পেট্রল পাম্প […]
গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, জীবিত উদ্ধার ১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি প্লট থেকে এসব ঘোড়া উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একদল অসাধু ব্যবসায়ী জবাইয়ের উদ্দেশ্যে […]
সিলেটে মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে বার্ষিক পূজা সম্পন্ন

সনাতন ধর্মাবলম্বীদের নিকট অতি পবিত্র ৫১ শক্তিপীঠের অন্যতম মহাপীঠ শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে ‘শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবী’র বার্ষিক পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পূজা অনুষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের জৈনপুর, দক্ষিণ সুরমায় অবস্থিত মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে অনুষ্ঠিত হচ্ছে। ২৭ মার্চ শুক্রবার মহানবমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি […]
যুক্তরাজ্যের বিমানবাহী রণতরিকে ‘খেলনা’ বললেন ট্রাম্প

ইরান ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মধ্যেই যুক্তরাজ্যের সামরিক সক্ষমতা নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীকে ‘খেলনা’ বলে উপহাস করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের প্রস্তাবিত রণতরীর প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। তার ভাষায়, “আমাদের এগুলো দরকার নেই, বিরক্ত হওয়ারও কিছু নেই।” ব্রিটিশ […]
মিথ্যার ভিত্তিতে ইরান যুদ্ধ শুরু—ব্রিটিশ কূটনীতিকের দাবি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ‘মিথ্যার ওপর ভিত্তি করে পরিচালিত’ বলে দাবি করেছেন সাবেক ব্রিটিশ কূটনীতিক স্যার রিচার্ড ডালটন, যিনি দীর্ঘদিন তেহরানে দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা জরুরি ছিল। তার দাবি, তেহরান পশ্চিমা বিশ্বের […]
ব্রিটিশ জলসীমায় রুশ ট্যাংকারে অভিযানের অনুমতি

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তেলবাহী ‘ছায়া নৌবহর’-এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে ব্রিটিশ জলসীমায় রুশ ট্যাংকারে ওঠার জন্য সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে গোপন নৌবহরের কার্যক্রম মোকাবিলা জোরদার করা হবে। এর আগে রয়্যাল নেভি মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে এমন জাহাজ শনাক্ত ও নজরদারিতে অংশ নিয়েছে। সম্প্রতি […]