Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ইফতারে এই ৪ ফল খেলে কী হয় জানেন?

ডেস্ক সংবাদ

সারাদিন অনাহার থাকার পর ভাজাপোড়া খাওয়া স্বাস্থ্যকর নয়। এ সময় খাওয়া-দাওয়ার ওপর বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। তাছাড়া এবারের রোজা গরমের সময় হওয়ায় খাওয়া-দাওয়া নিয়ে একটু বেশি খেয়াল রাখা প্রয়োজন।
ইফতারে অতিরিক্ত মশলায় ঠাসা ও তৈলাক্ত খাবার খাওয়া কমিয়ে এমন কিছু খাবার রাখুন, যা আপনার শরীরকে ঠান্ডা রাখবে এবং সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে কর্মক্ষম করবে। সাথে পূরণ করবে সারাদিনের পানির চাহিদা।
আর পানির চাহিদা পূরণে ফলের কোনো বিকল্প নেই। তাই ইফতারে রাখতে পারেন ৫টি স্বাস্থ্যকর ফল, যা পানির চাহিদা পূরণ করে সব সময় শরীরকে ঠান্ডা রাখবে। তাহলে চলুন জেনে নিই, কোন ফলগুলো রাখতে পারেন আপনার ইফতারে!
ইফতারে ৪টি স্বাস্থ্যকর ফল খেতে পারেন-
১. কমলা: মৌসুমি ফল হলেও এখন প্রায় সারাবছরই কিন্তু কমলা পাওয়া যায়। কমলায় রয়েছে ৮০ শতাংশ পানি যা এই গরমে আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে। এছাড়া এতে রয়েছে পটাসিয়াম, ভিটামিন বি১, ভিটামিন এ, ক্যালসিয়াম ও কপার। ইফতারিতে পান করতে পারেন এক গ্লাস কমলার রস। আর কমলা দিয়ে অনেক ধরনের জুসও বানিয়ে নিতে পারেন অনায়াসেই!
২. তরমুজ: গরমকালের অন্যতম একটি ফল হলো তরমুজ। তরমুজে ৯২ শতাংশ পানি থাকে, যা শরীরের পানির চাহিদা পূরণ করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি৬, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড। ফলের রস হিসেবে ইফতারের টেবিলে রাখতে পারেন তরমুজ।
৩. আপেল: আপেল আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। আপেলে রয়েছে পেকটিন, ভিটামিন বি, ভিটামিন সি এবং অন্যান্য অ্যাসেনশিয়াল পুষ্টি উপাদান। সবুজ আপেল খাওয়াটা খুবই স্বাস্থ্যকর।
৪. আনারস: আনারস শরীরের জন্য খুবই উপকারি। ফলের সালাদ কিংবা স্মুদিতে আনারস ব্যবহার করতে পারেন। এতে রয়েছে ব্রোমেলিন যা এনজাইমের অন্যতম একটি উৎস। এছাড়া আনারসে ভিটামিন সি, ভিটামিন বি৬, ফাইবার, ভিটামিন বি১, ম্যাগনেসিয়াম, প্যানটোথেনিক অ্যাসিড রয়েছে।
এছাড়াও এই গরমে শরীর ঠান্ডা রাখতে খেতে পারেন টক দই। টক দই শুধু শরীরকেই ঠান্ডা রাখে না, খারাপ কোলেস্টেরল, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ওজন কমাতে টক দইয়ের ভূমিকা রয়েছে। আইসক্রিম বা সফট ড্রিঙ্কস-এর পরিবর্তে খাদ্য তালিকায় টক দই রাখতে পারেন। এছাড়া পছন্দের কোনো ফলের সাথে টকদই মিশিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ecu-20231224200453
নির্বাচনের দিন বন্ধ থাকবে ৫ ধরনের যানবাহন
নির্বাচনের দিন বন্ধ থাকবে ৫ ধরনের যানবাহন
Screenshot_2
সিলেট বিভাগে ১১২৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
সিলেট বিভাগে ১১২৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
sa_1745117844
বৃহস্পতিবার সিলেটের সব দোকানপাট বন্ধ
বৃহস্পতিবার সিলেটের সব দোকানপাট বন্ধ
WhatsApp Image 2026-02-10 at 11.51.32 AM (1)
সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মতবিনিময়
সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জাতীয়তাবাদী উন্মুক্ত মঞ্চের মতবিনিময়
WhatsApp Image 2026-02-06 at 5.09.13 PM
লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত সুমনের জন্য দোয়া মাহফিল আজ
লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত সুমনের জন্য দোয়া মাহফিল আজ
Screenshot_1
৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির
৯ প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

সম্পর্কিত খবর