Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পিএসএলে খেলার অনুমতি চেয়েছেন সাকিব আল হাসান

ডেস্ক সংবাদ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে সাকিব আল হাসানের। চলমান আসরে লাহোর কালান্দার্সের পক্ষ থেকে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি, তবে সূত্র জানিয়েছে, পিএসএলে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুমতি চেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বৃহস্পতিবার (১৫ মে) ক্রিকেট অপারেশন্স বিভাগ সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত করেছে যে, সাকিব পিএসলে খেলার বিষয়ে অনুমতির আবেদন করেছেন। অনুমতি মিললে দীর্ঘদিন পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে দেখা যেতে পারে তাকে।

এদিকে, শুরু থেকেই লাহোর কালান্দার্স দলে ছিলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তবে ১৭ মে থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বে তিনি খেলবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, নিরাপত্তা আন্তর্জাতিক সূচির কারণে অনেক বিদেশি ক্রিকেটার পিএসএল থেকে ছিটকে যেতে পারেন। এই সুযোগেই দলে জায়গা পেতে পারেন সাকিব।

সাকিব এর আগেও পিএসএলে অংশ নিয়েছেন। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে লিগে অভিষেক হয় তার। পরবর্তীতে পেশোয়ার জালমি লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন তিনি।

এখন পর্যন্ত পিএসএলে সাকিব খেলেছেন ১৪টি ম্যাচ। ব্যাট হাতে করেছেন ১৮১ রান, গড় ১৬.৩৬ স্ট্রাইক রেট ১০৭.১৪। বল হাতে নিয়েছেন ৮টি উইকেট, ইকোনোমি রেট ৭.৩৯।

Print
Email

সর্বশেষ সংবাদ

45351bb3-3cf0-414e-be0d-26844e410ebd
যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে আলোচনায় মুশফিকুল ফজল আনসারি
যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে আলোচনায় মুশফিকুল ফজল আনসারি
405722
আন্তর্জাতিক নারী দিবসে সিলেটের ৫ নারী পাচ্ছেন ‘অদম্য নারী’ পুরস্কার
আন্তর্জাতিক নারী দিবসে সিলেটের ৫ নারী পাচ্ছেন ‘অদম্য নারী’ পুরস্কার
405723
লন্ডনে গিয়ে ‘সুখবর’ দিলেন সিলেটের হুমায়ুন কবির
লন্ডনে গিয়ে ‘সুখবর’ দিলেন সিলেটের হুমায়ুন কবির
WhatsApp Image 2026-03-08 at 2.49.39 PM
সিলেট স্পোর্টস গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
সিলেট স্পোর্টস গ্রাউন্ড অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
WhatsApp Image 2026-03-08 at 2.47.12 PM
জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর
জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর
images (4)
সিলেটে জ্বালানি তেলের দাম বেশি নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
সিলেটে জ্বালানি তেলের দাম বেশি নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সম্পর্কিত খবর