Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

 বাড়ছে নদীর পানি, ৬ জেলায় বন্যার আশঙ্কা

ডেস্ক সংবাদ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকায় নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে ফেনীসহ দেশের ছয়টি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)

বৃহস্পতিবার (২৯ মে) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী দুদিনে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি বৃদ্ধি পাবে। এর মধ্যে মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে ফেনী জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি বাড়তে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানিও আগামী তিনদিনে বাড়তে পারে। তিস্তা নদী সতর্কসীমা ছুঁতে পারে।

এদিকে উপকূলীয় এলাকায়—বিশেষ করে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে—আগামী দুদিন স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার দেখা দিতে পারে।

তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সাময়িকভাবে কমলেও, তা আবার বাড়তে পারে, তবে এখনই বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর