Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

ডেস্ক সংবাদ

সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর দেশটির প্রতিরক্ষা জোরদারে একটি যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। সাইপ্রাস সরকারের কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএএফ আক্রোতিরিতে একটি রাশেদ ড্রোন আঘাত হানার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্রান্স শুধু যুদ্ধজাহাজই নয়, অতিরিক্ত স্থলভিত্তিক ড্রোন-বিরোধী ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও সেখানে মোতায়েন করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে তিনজন কর্মকর্তা জানিয়েছেন, সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে জার্মানিও। প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও সহায়তা যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে এ বিষয়ে ফরাসি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাইপ্রাস সরকারের তথ্য অনুযায়ী, সোমবার মধ্যরাতের কিছু সময় পর ব্রিটিশ ঘাঁটিতে ড্রোনটি আঘাত হানে। এতে একটি উড়োজাহাজ রাখার হ্যাঙ্গারের সামান্য ক্ষতি হয়েছে। এর আগে একই দিন দুপুরে ব্রিটিশ যুদ্ধবিমান আরও দুটি ড্রোন প্রতিহত করে।

বর্তমান পরিস্থিতিতে গ্রিস ইতোমধ্যে সাইপ্রাসে চারটি এফ–১৬ যুদ্ধবিমান পাঠিয়েছে। পাশাপাশি দেশটির অত্যাধুনিক দুটি ফ্রিগেট যুদ্ধজাহাজও সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা হয়েছে।

সূত্র: এপি

Print
Email

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে কার নাম আলোচনায়?
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
সংসদ ভবনের বিভিন্ন স্তরে ফাটল, নোটিশ দিলেন জামায়াতের এমপি
পাহাড়ি ঢলের কারণে এক দিন বন্ধ থাকায় সাদাপাথরে পর্যটকদের উপস্থিতি কম
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
ঢলে তলিয়ে যাওয়া সাদাপাথর জেগেছে আবার
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামিকে সিলেটে আদালত প্রাঙ্গণে মারধর
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের জিডি
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু
এনএইচএস প্রসূতিসেবা কেলেঙ্কারিতে ৫০০ মা ও শিশুর মৃত্যু

সম্পর্কিত খবর