Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ঢাকা থেকে ১১টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি

ডেস্ক সংবাদ

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিলে সোমবার (২৩ জুন) রাতে ঢাকা থেকে অন্তত ১১টি ফ্লাইট বাতিল হয়। এতে ভোগান্তিতে পড়েন প্রবাসী ও ভ্রমণকারী যাত্রীরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ওই চারটি দেশ সাময়িকভাবে আগমন ও বহির্গমন ফ্লাইট স্থগিত করায় এসব ফ্লাইট বাতিল করতে হয়েছে।

যাত্রীদের হোটেলে রাখা, ফ্লাইট পুনঃনির্ধারণের কাজ চলছে

বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের ঢাকার বিভিন্ন হোটেলে রাখা হয়েছে বলে জানিয়েছেন এয়ারলাইন্স কর্মকর্তারা। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রা পুনরায় নির্ধারণে কাজ চলছে।

কোন কোন ফ্লাইট বাতিল হয়েছে?

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ১১টি ফ্লাইটের মধ্যে রয়েছে:

  • শারজাহগামী: এয়ার আরাবিয়ার ২টি

  • দুবাইগামী: এমিরেটস ও ইউএস-বাংলার ১টি করে

  • কুয়েতগামী: জাজিরা এয়ারওয়েজের ২টি

  • দোহাগামী: কাতার এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলার ১টি, বাংলাদেশ বিমানের ১টি

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর