Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেটে মার্কেটের জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১

ডেস্ক সংবাদ

সিলেট নগরীতে একটি মার্কেটের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ জুন) দুপুর সোয়া ১টার দিকে, নগরীর কদমতলী পয়েন্টে আফরোজ বক্ত ম্যানশনের সামনে। সংঘর্ষে জড়িত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি বেলাল আহমদ এবং বহিষ্কৃত কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই সমর্থিত গ্রুপ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমির মালিকানা নিয়ে বেলাল আহমদ ও তার ফুফাতো ভাই টিপু বক্সের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ বাধে। এতে টিপু আহত হন। এরপর সাজাই ও স্থানীয় লোকজন বেলালপন্থীদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ এবং পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

ওসি মিজানুর রহমান বলেন, “মার্কেটের জমি নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ হয়। একজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।”

এ বিষয়ে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান, “কদমতলীর ঘটনায় যুবদলের কোনো সাংগঠনিক সংশ্লিষ্টতা নেই। এটি ব্যক্তিগত বিরোধ। কেউ দায়ী হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর