Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

উবার ইটস, ডেলিভারু ও জাস্ট ইটের অবৈধ কর্মী ঠেকাতে কড়া নিরাপত্তা

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের তিনটি বড় খাবার ডেলিভারি কোম্পানি—উবার ইটস, ডেলিভারু এবং জাস্ট ইট—তাদের প্ল্যাটফর্মে অবৈধভাবে কাজ করা লোকদের ঠেকাতে নতুন ব্যবস্থা নিচ্ছে। সরকারের মন্ত্রীদের উদ্বেগের পর এসব কোম্পানি জানায়, তারা ফেসিয়াল ভেরিফিকেশন (চেহারা শনাক্ত করার প্রযুক্তি) এবং প্রতারণা শনাক্ত করার প্রযুক্তি আরও বেশি ব্যবহার করবে, যাতে শুধু অনুমোদিত ডেলিভারিরাই কাজ করতে পারে।
এই সিদ্ধান্ত এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠকের পর। সেখানে মন্ত্রীরা জানান, কিছু আশ্রয়প্রার্থী ও অবৈধ অভিবাসী এসব প্ল্যাটফর্মে অবৈধভাবে কাজ করছে। জাস্ট ইট ইতোমধ্যে মুখের ছবি যাচাইয়ের ব্যবস্থা চালু করেছে, তবে এখন তারা সেটি মাসে একবারের বদলে প্রতিদিন করবে। নতুন এই নিয়মগুলো ৯০ দিনের মধ্যে কার্যকর হবে।
সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল বলেন, “অবৈধ কাজ বন্ধ করতে সরকার কঠোর অবস্থানে আছে। এটি শুধু ন্যায্য ব্যবসা ও মজুরিকে ক্ষতিগ্রস্ত করে না, বরং মানবপাচারের ঝুঁকিও বাড়ায়।”
কর্মসংস্থান মন্ত্রী জাস্টিন ম্যাডার্স বলেন, “অবৈধভাবে কাজ করালে বৈধ কর্মীদের ক্ষতি হয়। আমরা কর্মক্ষেত্রে সবার অধিকারের নিরাপত্তা নিশ্চিত করতে কোম্পানিগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাব।”
ডেলিভারু, উবার ইটস এবং জাস্ট ইট জানিয়েছে, তারা অবৈধ কাজ রোধে নতুন প্রযুক্তি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বলেছে, অপরাধীরা যেহেতু নতুন কৌশলে প্রতারণা করছে, তাই কোম্পানিগুলোকেও আরও শক্তভাবে ব্যবস্থা নিতে হচ্ছে। সব কোম্পানি একমত যে, অবৈধ কাজ ঠেকাতে সরকার ও শিল্পের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর