Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

শনিবার থেকে সিলেটের সড়কে গাড়ি চলবেনা: পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

ডেস্ক সংবাদ

সিলেটে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাদের আন্দোলন আরও জোরদার করেছে। তারা সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ করার আল্টিমেটাম দিয়েছে এবং সময়সীমা না মানলে ৫ জুলাই (শনিবার) থেকে সিলেট জেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘট শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন ঐক্য পরিষদের নেতারা। সমাবেশে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, “শ্রমিক-মালিকদের দাবিগুলো একেবারেই ন্যায্য ও যৌক্তিক। সরকার দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না নিলে সিলেটের অর্থনীতি থমকে যাবে।”

পরিবহন শ্রমিক ও মালিকদের পাঁচ দফা দাবি হলো—
১. বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া,
২. ক্রাশার মেশিন ধ্বংসের অভিযান বন্ধ করা,
৩. পাথর পরিবহনকারী ট্রাক আটকের অবসান,
৪. চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা,
৫. সিলেটের জেলা প্রশাসকের অপসারণ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রশাসন একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং “জিরো টলারেন্স” নীতির নামে চালানো অভিযান শ্রমিক ও মালিকদের বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। তারা বলেন, এসব অনিয়ম বন্ধ না হলে পরিবহন ধর্মঘট অনির্দিষ্টকালের জন্যও ডাকা হতে পারে এবং এর দায় সরকারকে নিতে হবে।

বিক্ষোভে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর