Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার

ডেস্ক সংবাদ

ব্রিটিশ সরকারের নতুন সন্ত্রাসবিরোধী নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্যালেস্টাইন অ্যাকশন গোষ্ঠীর ২০ জনেরও বেশি সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৮৩ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত পুরোহিত

শনিবার লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে আয়োজিত এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন তারা। বিক্ষোভকারীদের হাতে লেখা প্ল্যাকার্ডে দেখা যায়: “আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।”

এর আগে শুক্রবার মধ্যরাতে প্যালেস্টাইন অ্যাকশনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে যুক্তরাজ্য সরকার। এর ফলে সংগঠনটির সদস্যপদ গ্রহণ করা বা প্রকাশ্যে সমর্থন জানানো এখন থেকে ১৪ বছরের কারাদণ্ড পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গত ২০ জুনের একটি ঘটনা, যেখানে অক্সফোর্ডশায়ারের আরএএফ ব্রিজ নর্টন ঘাঁটিতে দুটি ভয়েজার বিমান ভাঙচুর করে প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা। পুলিশ জানায়, ওই হামলায় প্রায় ৭ মিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে।

সংগঠনটির সমর্থকরা সরকারের সিদ্ধান্তকে গণতান্ত্রিক মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি হিসেবে দেখছেন এবং তারা প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর