Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্য সরকার ‘জোনাল প্রাইসিং’ পরিকল্পনা বাতিল করেছে

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্য সরকার ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডে বিদ্যুতের ভিন্ন ভিন্ন হারে চার্জ আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছে। বিতর্কিত এই ‘জোনাল প্রাইসিং’ প্রস্তাবের পরিবর্তে সরকার একটি একক, জাতীয় মূল্যের বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা আরও “ন্যায্য, সাশ্রয়ী ও নিরাপদ” বলে দাবি করা হচ্ছে।

জ্বালানি সচিব এড মিলিব্যান্ড বলেন, “পরিষ্কার বিদ্যুতের যুগে প্রবেশ করতে হলে আমাদের এমন একটি ব্যবস্থা দরকার যা বিনিয়োগে আস্থা আনে এবং গ্রাহকদের রক্ষা করে।” তিনি জানান, একক মূল্য নির্ধারণই এই লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে কার্যকর পথ।

মূল পরিকল্পনা অনুযায়ী, অঞ্চলভেদে বিদ্যুৎ মূল্য নির্ধারণের মাধ্যমে স্কটল্যান্ডের মতো বিদ্যুৎ উৎপাদন বেশি এমন এলাকায় ব্যবহারে উৎসাহ দেওয়া হতো। কিন্তু সরকারের মতে, এই ব্যবস্থা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে এবং নবায়নযোগ্য জ্বালানিতে অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।

বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা অফজেম সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে এটি বিদ্যুৎ ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনায় স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস আনবে। সংস্থাটি শিগগিরই নেটওয়ার্ক চার্জিং সংস্কার নিয়ে তাদের মত প্রকাশ করবে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিদ্যুৎ খাত বিভক্ত হয়ে পড়ে। অক্টোপাস এনার্জি এই পরিকল্পনার পক্ষপাতি থাকলেও, বৃহৎ নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি যেমন SSE, Scottish Power ও RWE বিপক্ষে অবস্থান নেয়।

অক্টোপাস এনার্জির মতে, অঞ্চলভিত্তিক মূল্য নির্ধারণ বিদ্যুৎ খরচ কমাতে সহায়ক হতো, তবে SSE এটিকে বিনিয়োগ ও নীতিগত স্থিতিশীলতার পক্ষে একটি ভালো পদক্ষেপ হিসেবে দেখছে।

রিনিউয়েবলইউকে-র নীতিনির্ধারক আনা মুসাত বলেন, “এই সিদ্ধান্ত বিদ্যুৎ বিলদাতাদের জন্য ইতিবাচক, কারণ সরকারের ক্লিন এনার্জি নিলামে নির্ধারিত দাম, সম্ভাব্য জোনাল পদ্ধতির চেয়ে সস্তা।”

অবশেষে, দীর্ঘ আলোচনার পর ‘জোনাল প্রাইসিং’ বাতিল হওয়ায় বাজারে অনিশ্চয়তার ইতি ঘটেছে এবং একটি সমন্বিত, নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যবস্থার দিকে যুক্তরাজ্য এগিয়ে যাচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর