Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট বোর্ডে এসএসসির পাসের হার ৬৮.৫৭%

ডেস্ক সংবাদ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৫৭ শতাংশ। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সিলেট বোর্ডে মোট রেজিস্ট্রেশন করেছিল ১ লাখ ৩ হাজার ১৩ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ২১৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭০ হাজার ৯১ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন সিলেট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৭৯১ জন ছেলে এবং ১ হাজার ৮২৩ জন মেয়ে।

লিঙ্গভিত্তিক ফলাফল:

  • ছেলে:
    রেজিস্ট্রেশন: ৪২,০৪৭
    পরীক্ষার্থী: ৪১,৮০৪
    উত্তীর্ণ: ২৮,৬৮৪

  • মেয়ে:
    রেজিস্ট্রেশন: ৬০,৯৬৬
    পরীক্ষার্থী: ৬০,৪১৫
    উত্তীর্ণ: ৪১,৪০৭

বিভাগভিত্তিক ফলাফল:

  • বিজ্ঞান বিভাগ:
    পরীক্ষার্থী: ২৩,৮০৫
    উত্তীর্ণ: ১৮,৪৪২
    পাসের হার: ৭৭.৪৭%
    জিপিএ-৫: ৩,৪১১ (ছেলে: ১,৭৪১ | মেয়ে: ১,৬৭০)

  • মানবিক বিভাগ:
    পরীক্ষার্থী: ৭০,৯৭৪
    উত্তীর্ণ: ৪৫,৯২৪
    পাসের হার: ৬৪.৭১%
    জিপিএ-৫: ১০৯ (ছেলে: ২২ | মেয়ে: ৮৭)

  • ব্যবসায় শিক্ষা বিভাগ:
    পরীক্ষার্থী: ৭,৪৪০
    উত্তীর্ণ: ৫,৭৩৩
    পাসের হার: ৭৬.৯৫%
    জিপিএ-৫: ৯৪ (ছেলে: ২৮ | মেয়ে: ৬৬)

তবে বোর্ডের আরও একটি পরিসংখ্যানে ভিন্ন সংখ্যার তথ্য এসেছে। সেখানে বলা হয়েছে, বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ১৫,৫৮৩ জন, মানবিক বিভাগে ৫৬,২০৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১১,৩৭৫ জন। এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি বোর্ড কর্তৃপক্ষ।

এ বছরের ফলাফলে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগে তুলনামূলক ভালো ফল দেখা গেলেও মানবিক বিভাগে পাসের হার অপেক্ষাকৃত কম। এছাড়া মেয়েরা এবারও ছেলেদের তুলনায় সামগ্রিকভাবে ভালো ফলাফল করেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর