Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ব্রিটেনের ইইউতে ফিরে আসার সম্ভাবনায় ইউরোপে মিশ্র প্রতিক্রিয়া

ডেস্ক সংবাদ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার এক দশক পর, ইউরোপের প্রধান চারটি দেশ—ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন—এর জনগণের একটি বড় অংশ ব্রিটেনের ইইউতে পুনরায় যোগদানের পক্ষে মত দিয়েছেন। তবে এক শর্তে—আগের মতো বিশেষ ছাড় বা ‘অপ্ট-আউট’ সুবিধা না রেখে।

YouGov পরিচালিত এক জরিপে দেখা গেছে, চারটি বড় ইইউ সদস্য দেশের ৫১% থেকে ৬৩% মানুষ ব্রিটেনকে পুনরায় ইইউতে দেখতে চান। কিন্তু একই সঙ্গে তারা চান, যুক্তরাজ্য যেন এবার পুরোপুরি ব্লকের নিয়মকানুন মেনে চলে, যেমন—ইউরো গ্রহণ ও শেনজেন পাসপোর্ট-মুক্ত অঞ্চলে অংশগ্রহণ।

তবে জরিপে এটাও উঠে এসেছে যে, ব্রিটেন যদি আগের মতোই বিশেষ সুবিধা রেখে পুনরায় ইইউতে যোগ দিতে চায়, তাহলে ইউরোপের অধিকাংশ মানুষ (৪১–৫২%) সেই প্রস্তাবের বিরোধিতা করবেন।

যুক্তরাজ্যের মধ্যেও মতামত বিভক্ত। সরাসরি প্রশ্নে ৫৪% ব্রিটিশ নাগরিক পুনরায় ইইউতে যোগদানের পক্ষে মত দিলেও, যদি সেই ফিরে আসা মানে হয় পূর্ববর্তী ছাড় ত্যাগ, তাহলে সমর্থন কমে দাঁড়ায় ৩৬%-এ। এর বিপক্ষে অবস্থান নেন ৪৫%।

রাজনৈতিক অবস্থান অনুসারে সমর্থনের হারও ভিন্ন। লেবার ও লিবারেল ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে ৫৮% এবং ৪৯%, তবে পূর্বের সুবিধা বাদ দিলে তা অনেকটা কমে যায়। কনজারভেটিভ ও রিফর্ম ইউকে সমর্থকদের মধ্যে এই হার আরও কম—১২% এবং ৯%।

ডেনমার্ক এই জরিপে অংশ নেওয়া পঞ্চম দেশ হিসেবে উল্লেখযোগ্য। এখানকার ৭২% নাগরিক যুক্তরাজ্যের পুনঃযোগদানে আগ্রহী, এমনকি পূর্বের অপ্ট-আউট সুবিধা রেখে ফিরলে তারাও তুলনামূলক বেশি সমর্থন দেখিয়েছেন (৪৩%)।

জরিপে আরও দেখা গেছে, ইউরোপের বেশিরভাগ মানুষ (৬৩–৭৫%) একটি স্বাধীন স্কটল্যান্ডের ইইউ সদস্যপদকে সমর্থন করবেন।

বর্তমানে যুক্তরাজ্যের লেবার সরকার ইইউর সঙ্গে সম্পর্ক “পুনর্গঠনের” চেষ্টা করলেও, পুনরায় সদস্যপদ অর্জনের পরিকল্পনা এখনো বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না।

Print
Email

সর্বশেষ সংবাদ

image-289832-1773137340
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
WhatsApp Image 2026-03-10 at 1.33.24 PM
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
image-2-10-800x445
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
IMG_3275-696x394
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
Screenshot_1
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
Sadik-Khan-69ad1f0947905
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের

সম্পর্কিত খবর