Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

যুক্তরাজ্যে পাল্টে যাচ্ছে বাংলাদেশিদের ভিসা: আসছে ই-ভিসা পদ্ধতি

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বাংলাদেশি আবেদনকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন আসছে। শিগগিরই বাংলাদেশিদের জন্য চালু হতে পারে কাগজবিহীন, সম্পূর্ণ ডিজিটাল ই-ভিসা সিস্টেম, যা বর্তমানে পাকিস্তানের নাগরিকদের জন্য শুরু হয়েছে।

২০২৫ সালের শেষ নাগাদ যুক্তরাজ্য সরকার প্রায় সব ভিসায় শারীরিক স্টিকার বাতিল করে ভিসা প্রক্রিয়াকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এই ব্যবস্থায় আবেদনকারীদের অভিবাসন তথ্য সুরক্ষিত অনলাইন ইউকেভিআই (UK Visa and Immigration) অ্যাকাউন্টে রাখা হবে এবং পাসপোর্টে আর ভিসার স্টিকার লাগবে না।

ল ম্যাট্রিক সলিসিটরসের পার্টনার ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন বলেন, ই-ভিসা সিস্টেমে আবেদনকারীরা সহজেই ডিজিটালভাবে তাদের অভিবাসন অবস্থা প্রমাণ করতে পারবেন এবং পাসপোর্ট নিজের কাছে রাখতে পারবেন।

এই পদ্ধতি ভ্রমণ, পরিচয় যাচাই ও নিয়োগকর্তা বা বাড়িওয়ালার কাছে তথ্য উপস্থাপনকে সহজ ও নিরাপদ করবে। এছাড়া ‘ভিউ অ্যান্ড প্রুভ’ সেবার মাধ্যমে ভিসার অবস্থা তৃতীয় পক্ষকে দেখানো যাবে।

বাংলাদেশি আবেদনকারীদের জন্য নির্দিষ্ট ই-ভিসা চালুর তারিখ এখনও ঘোষিত হয়নি, তবে শীঘ্রই আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইট মনিটর করার পরামর্শ দেওয়া হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর