Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

পূর্ব লন্ডনে এক রাতে দুই মৃত্যু, ওয়ালটন রোড ও ফেলব্রিজ রোডে চাঞ্চল্যকর ঘটনা

ডেস্ক সংবাদ

পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকায় এক রাতেই দুটি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার ভোরে ওয়ালটন রোডে এক ব্যক্তি নিহত অবস্থায় পাওয়া যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কাছাকাছি ফেলব্রিজ রোডে আরেক যুবক ছুরিকাঘাতে মারা যান।

প্রথম ঘটনায়, ভোর ৪টা ৪৬ মিনিটে ওয়ালটন রোডে প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মেট্রোপলিটন পুলিশ মৃত্যুটিকে ‘অপ্রত্যাশিত’ বলে অভিহিত করেছে এবং তদন্ত শুরু করেছে।

এরপরই পুলিশ ওয়ালটন রোডের পাশে একটি বাড়িতে সশস্ত্র অভিযান চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশের কাছে ঢাল ও প্রতিরক্ষামূলক পোশাক ছিল এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়। ওই এলাকা এখনও ক্রাইম সিন হিসেবে সিল করা রয়েছে।

অন্যদিকে, একই রাতে ফেলব্রিজ রোডে ছুরিকাঘাতে ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থলেই তার প্রাণ হারায়। এ ঘটনায় দুই পুরুষ ও তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পরস্পরের পরিচিত বলে জানা গেছে এবং পুলিশ এটিকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখছে।

ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জোয়ানা ইয়র্ক বলেন, “এই ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ায়, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছি। নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।”

এই দুটি ঘটনায় ইলফোর্ডে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখনো তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, এবং পুলিশ উভয় ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে।

সূত্র: দ্য মেট্রো

Print
Email

সর্বশেষ সংবাদ

image-289832-1773137340
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
WhatsApp Image 2026-03-10 at 1.33.24 PM
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
image-2-10-800x445
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
ইরানি ‘স্লিপার সেল’ সক্রিয় হওয়ার আশঙ্কা, লন্ডনে বাড়ানো হয়েছে নিরাপত্তা
IMG_3275-696x394
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ দিনে বাতিল ৩৬৭ ফ্লাইট
Screenshot_1
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অভিবাসীদের ১০ হাজার পাউন্ড দেবে যুক্তরাজ্য
Sadik-Khan-69ad1f0947905
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের
যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন—ট্রাম্পকে সতর্কবার্তা লন্ডনের মেয়রের

সম্পর্কিত খবর