Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকা উদ্ধার: পুলিশ

ডেস্ক সংবাদ

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সাবেক জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রিয়াদের বাসা থেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকার ৪টি চেক জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের বাসায় অভিযান চালানো হয়। সেখানে চেক ছাড়াও প্রায় ২০ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের (এফডিআর) কাগজপত্রও পাওয়া গেছে।

ঘটনার পেছনে যে অভিযোগ রয়েছে, তা শুরু হয় সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায়। পুলিশ জানায়, রিয়াদসহ পাঁচ যুবক ‘সমন্বয়ক’ পরিচয়ে ওই বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এমপি পলাতক থাকায় তারা তার স্বামীর কাছে দাবি করেন টাকাটি। ওই সময় ১০ লাখ টাকা নিয়ে চলে যান অভিযুক্তরা। পরবর্তীতে আবার স্বর্ণালঙ্কার নিতে গেলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। এরপর রিয়াদসহ পাঁচজনকে আটক করা হয়।

এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে, তবে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর