Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নেশার টাকার জন্য ভাতিজার হাতে ফুফু খুন

ডেস্ক সংবাদ

রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম গ্রামে নেশার টাকার জন্য ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। গৃহপরিচারিকার কাজ করে জীবন চালানো আফি খাতুন (৫৫) নিজ ভাতিজার হাতে খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাকার জন্য তর্কের একপর্যায়ে রকি হোসেন (২২) নামের ওই যুবক তার ফুফুর গলায় ছুরি চালিয়ে দেয়। ঘটনাস্থলেই মারা যান আফি খাতুন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করে।

নিহতের ভাই ইনতাজ আলী এ ঘটনায় পবা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় রকিকে একমাত্র আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে রকিকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রকি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবার থেকে নিয়মিত টাকা আদায়ের চেষ্টা করত। ঘটনার দিন সন্ধ্যায় ফুফুর কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান আফি খাতুন।

পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, আফি খাতুন ছিলেন স্বামীহারা এবং বহু কষ্টে সন্তানদের বড় করেছেন। জীবিকা নির্বাহে অন্যের বাড়িতে কাজ করতেন। শান্ত ও পরিশ্রমী এ নারীকে এভাবে প্রাণ হারাতে হবে—এমনটি কল্পনাও করেননি কেউ।

পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, “ঘটনার এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত রকিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর