Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবি গৃহশিক্ষকের 

ডেস্ক সংবাদ

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর এক অপহরণ ঘটনার পর মাত্র একদিনের ব্যবধানে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের মূল অভিযুক্ত ব্যক্তি শিশুটির গৃহশিক্ষক, যিনি মুক্তিপণ হিসেবে দাবি করেছিলেন ১০ লাখ টাকা।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে চকরিয়া থানা পুলিশের একটি টিম প্রযুক্তির সহায়তায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

ভিকটিম শিশুর বাবা জানান, চকরিয়ার সবুজবাগ এলাকায় তাদের বাসায় নিয়মিত প্রাইভেট পড়াতে আসতেন এক গৃহশিক্ষক। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে তিনি কৌশলে শিশুটিকে বাসা থেকে নিয়ে যান। পরদিন সকালে গৃহশিক্ষক মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন।

শিশুটির বাবার ভাষ্যমতে, বিষয়টি তাৎক্ষণিকভাবে চকরিয়া থানায় জানানো হয়। পুলিশের পরামর্শে কিছু টাকা একটি বিকাশ নম্বরে পাঠানো হয়। সেই নম্বর ট্র্যাক করে পুলিশ অভিযানের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে অভিযুক্ত গৃহশিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “বুধবার রাত ১০টার দিকে শিশুটিকে চকরিয়া থানায় আনা হয়েছে। অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি নির্ভরযোগ্য সম্পর্কের আড়ালে এমন ঘৃণ্য অপরাধ সমাজে নিরাপত্তার প্রশ্ন তুলেছে বলে মত দিয়েছেন এলাকাবাসী।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর