Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মানুষের কষ্ট এড়াতে গভীর রাত স্বামীর কবর জিয়ারত করলেন বেগম জিয়া

ডেস্ক সংবাদ

মানুষের কষ্ট এড়াতে গভীর রাত স্বামীর কবর জিয়ারত করলেন বেগম জিয়া

দীর্ঘ ৮ বছর পর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় তিনি কোনো আড়ম্বর ছাড়াই শেরে বাংলা নগরে স্বামীর সমাধিস্থলে যান। সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. সাহাবুদ্দিন।

দীর্ঘদিন পর স্বামীর কবর জিয়ারত করে বেগম খালেদা জিয়া আবেগাপ্লুত হন। তিনি কিছুক্ষণ সেখানে দোয়া-মুনাজাত করেন, কোরআন তেলাওয়াত ও ফাতেহা পাঠ করেন। দলের নিরাপত্তার কারণে নেতাকর্মীরা বাইরে থেকে দোয়ায় অংশ নেন।

ব্যক্তিগত এই কর্মসূচির খবর আগে না জানানো হলেও, তাৎক্ষণিক খবর পেয়ে সমাধিস্থলে নেতাকর্মীদের ঢল নামে।

ডা. জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া রাতের এই সময় বেছে নিয়েছেন যাতে দেশের মানুষ ও পথচারীদের কষ্ট না হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে বেগম খালেদা জিয়া সর্বশেষ স্বামীর সমাধিতে এসেছিলেন। এরপর দীর্ঘদিন যাবৎ এটাই তার প্রথম কবর জিয়ারত।

দুই বছর কারাগারে থাকার পর ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি পান। তারপর থেকে নানা রোগে ভুগে বহুবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সম্পূর্ণ মুক্তি পেয়ে লন্ডনে সুচিকিৎসা নেন। এ বছর মে মাসে দেশে ফেরেন।

ডা. জাহিদ হোসেন আরও জানান, বেগম খালেদা জিয়া এখনও রাজনীতি থেকে অবসর নেননি এবং তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিচালিত হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর