Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিচারকের বাসায় হামলা: ছুরিকাঘাতে ছেলেকে হত্যা, স্ত্রী আহত

ডেস্ক সংবাদ

রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তাঁর ছেলে তাওসিফ রহমান (সুমন) কে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর ডাবতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, আহত তাসমিন নাহারকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং তাঁর শরীরে অস্ত্রোপচার চলছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকে আটক করা হয়েছে, তাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, “ঘাতককে আটক করা হয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে কেন বা কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”

বিচারক আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি পরিবারসহ রাজশাহীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহত তাওসিফ রহমান নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ বাসার ভেতর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় মা–ছেলেকে উদ্ধার করেন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

408526
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
টাওয়ার অব লন্ডন পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
408527
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাবরু–টুটুল জুটি
Screenshot_69
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি, নগরজুড়ে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদার
Screenshot_70
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
লন্ডনে শতাধিক শেফের হাত ধরে বিশ্বের দীর্ঘতম ‘তিরামিসু’, নতুন বিশ্বরেকর্ড
queen-king-69f0327e071c0
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা-রানি, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বার্তা
1ac835526b3843ad9714c154cfd8f706-69ef99d015d17
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক
রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে নতুন মাইলফলক

সম্পর্কিত খবর