Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

কাল থেকে সিলেট নগরীতে চলাচলে বিশেষ নির্দেশনা

ডেস্ক সংবাদ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট নগরীতে বিশেষ জননিরাপত্তা নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সিলেট সরকারি মহিলা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের চারপাশে ২০০ গজ এলাকাকে পরীক্ষাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।

যে নির্দেশনাগুলো মানতে হবে

পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর্যন্ত (সকাল ৯টা–দুপুর ৩টা):

  • জনসমাবেশ, মিছিল, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার ও যেকোনো শব্দ সৃষ্টি নিষিদ্ধ

  • মাইক, লাউডস্পিকার, ঢাক-ঢোলসহ শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন বা ব্যবহার করা যাবে না

  • অস্ত্রশস্ত্র, লাঠি, বিস্ফোরক, ইট-পাথর বহন নিষিদ্ধ

  • বহিরাগত, অননুমোদিত বা সন্দেহজনক ব্যক্তিদের প্রবেশ নিষেধ

  • জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ

এই নিষেধাজ্ঞা ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বলবৎ থাকবে।

পরীক্ষার তারিখ

  • আবশ্যিক বিষয়: ২৭, ৩০ নভেম্বর এবং ১, ৩, ৪, ৭, ৮ ডিসেম্বর

  • পদসংশ্লিষ্ট বিষয়: ১০, ১১, ১৫, ১৮ ডিসেম্বর

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর