Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নকল করতে গিয়ে ধরা, অভিমানে পাশের স্কুলে আত্মহত্যা করল ছাত্রী

ডেস্ক সংবাদ

নোয়াখালীর সদর উপজেলায় বার্ষিক পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার পর অভিমানে ফারহানা আক্তার মোহনা (১২) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে।

মোহনা বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের বেন্টর বাড়ির ফরহাদের মেয়ে এবং বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের চাচা সাইফুল ইসলাম তানিম জানান, সকালে মোহনা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয়। পরে পরিবার জানতে পারে, সে আত্মহত্যা করেছে। বিদ্যালয়ে গেলে জানানো হয়—পরীক্ষা চলাকালে নকল করতে গিয়ে ধরা পড়ে সে। এরপর অভিমানে পাশের প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক সরওয়ার রিজভী বলেন, পরীক্ষার সময় নকল করতে গিয়ে ধরা পড়ার পরে তাকে উত্তরপত্র ফিরিয়ে দেওয়া হয়। পরীক্ষা শেষে সে পাশের স্কুলের শৌচাগারে গিয়ে আত্মহত্যা করে। অন্যান্য শিক্ষার্থী তাকে দেখতে পেয়ে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর