Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

স্কুলের আঙিনা পরিষ্কার করতে গিয়ে আগুনে দগ্ধ তিন শিক্ষার্থী

ডেস্ক সংবাদ

সিলেটের ওসমানীনগরের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আঙিনা পরিষ্কার করার সময় আগুনে দগ্ধ হয়েছে তিন শিক্ষার্থী। শুক্রবার (২৮ নভেম্বর) স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় পঞ্চম শ্রেণির ছাত্র সালমান আহমদকে ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ক্লাস বিরতির সময় ঘটনাটি ঘটে। শিক্ষার্থী ও অভিভাবকদের বরাত দিয়ে জানা যায়, বিরতির ফাঁকে বিদ্যালয়ের দফতরি সমিরণ শব্দকর শিক্ষার্থীদের দিয়ে ময়লা সংগ্রহ করান। পরে তিনি সেই ময়লা পোড়ানোর জন্য আগুন জ্বালালে শিক্ষার্থীদের আগুনের কাছে ময়লা ফেলতে বলেন। এ সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তিন শিক্ষার্থী দগ্ধ হয়।

দগ্ধ শিক্ষার্থীরা হলেন—পঞ্চম শ্রেণির সালমান আহমদ, তৃতীয় শ্রেণির মুরসালিন আহমদ ও রায়হান আহমদ। এর মধ্যে সালমানের অবস্থা গুরুতর, তার বাম চোখে মারাত্মক জখম হয়েছে।

ঘটনার পরপরই শিক্ষকেরা সালমানকে হাসপাতালে নেন এবং তার পরিবারকে খবর দেন। শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করানোর ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ মিয়া বলেন, ‘ঘটনাটি দুঃখজনক।’

ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

টানটান উত্তেজনা ওয়েস্টমিনস্টারে: অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা নিয়ে তোলপাড়!
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
লন্ডনের রাজনীতিতে বড় রদবদল: চ্যান্সেলর পদে শাবানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন হিলির নাম আলোচনায়
যুক্তরাজ্য সংবাদ, স্থায়ী বসবাসের নিয়ম, লেবার এমপি নিল ডানকান, ইউকে ইমিগ্রেশন আইন, উইন্ডরাশ কেলেঙ্কারি
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির তীব্র সতর্কবার্তা!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তাঃ রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
সব ধর্মের মর্যাদা রক্ষার বার্তা: রাজা চার্লসের নতুন পরিচয় তুলে ধরল বাকিংহাম প্যালেস!
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
ফাইনালে পৌঁছাতে কাদের হারাতে হবে ব্রাজিলের?
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬
জুলাই মাস জুড়ে টাওয়ার হ্যামলেটসে পালিত হবে সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ ২০২৬

সম্পর্কিত খবর